সুজনের আচরণে আবেগের কোন ধরনের পরিবর্তনের প্রকাশ হয়েছে ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে সুজনের আচরণে আবেগের মানসিক পরিবর্তনের প্রকাশ হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলো— আবেগের সময় দৈহিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও ঘটে থাকে। কথায় বলে আবেগের ফলে মানুষ অন্ধ হয়ে যায়। আবেগের আতিশয্য বিচার, বিবেচনা ও জ্ঞান-বুদ্ধির গতিপথ রুদ্ধ করে দেয় । মানুষ যখনই অতিমাত্রায় আবেগ তাড়িত হয়, তখনই তার "বিচার বুদ্ধি লোপ পায়। এ সময় ব্যক্তি তার নিজের সম্পর্কে অথবা সার্বিক পরিস্থিতি সম্পর্কে কঠিন মূল্যায়ন করতে ব্যর্থ হয়। উদ্দীপকে সুজন বন্ধুদের সাথে যোগাযোগ করার জন্য বাবার কাছে মোবাইল চেয়ে না পেয়ে উত্তেজিত হয়। এসময় তার জ্ঞান বুদ্ধি লোপ পেলে সে পড়াশুনা না করার ও বাড়ি ত্যাগের হুমকি দেয়। পরবর্তীতে সে যখন ধৈর্য ও সংযমসহকারে বিচার বুদ্ধির নিয়ন্ত্রণের মাধ্যমে তার ভুল বুঝতে পারে তখন সে তার বাবার কাছে ক্ষমা চায় । অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, সুজনের আচরণে আবেগের মানসিক পরিবর্তনের প্রকাশ হয়েছে ।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
সুজনের আচরণে আবেগের কোন ধরনের পরিবর্তনের প্রকাশ হয়েছে ? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর