দৃশ্যকল্প-২ এ রিতার ঘটনাটি কী সবার জীবনধারণের জন্য অপরিহার্য ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।
উত্তর: হ্যাঁ, দৃশ্যকল্প-২ এ রিতার ক্ষুধা লাগা ও ঘুমিয়ে পড়ার জৈবিক প্রেষণা দুটি সবার জীবন ধারণের জন্য অপরিহার্য। নিচে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করা হলো- উদ্দীপকে রীতার মা জরুরি কাজে বাইরে যাওয়াতে রান্না করতে পারেননি । তাই রিতা স্কুল থেকে বাসায় ফিরে খাবার কিছু না পেয়ে ক্ষুধার্ত হয়ে পড়ে। এমতাবস্থায় সে মায়ের জন্য অপেক্ষা না করে নিজেই রান্না করে ক্ষুধা নির্ধারণ করে। কেননা ক্ষুধা একটি জৈবিক প্রেষণা। জন্মের পর থেকেই মানুষ ও অন্যান্য প্রাণী ক্ষুধার তাড়না অনুভব করে। আর এ ক্ষুধা একটি শক্তিশালী জৈবিক তাড়না। ক্ষুধার্ত অবস্থায় দীর্ঘ সময় ধরে কোনো খাবার না খেয়ে প্রাণী বেঁচে থাকতে পারে না। তাই ক্ষুধার্ত হলেই তাকে খাবার গ্রহণ করতে হয়। কোষ উৎপাদনে প্রয়োজনীয় ক্যালরি ও অন্যান্য পুষ্টি সরবরাহের জন্য ক্ষুধা প্রাণীকে তাগিদ দেয়। যার ফলে প্রাণী করণ আচরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে। অর্থাৎ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, দৃশ্যকল্প-২ এ রিতার ঘটনাটি সবার জীবন ধারণের জন্য অপরিহার্য।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ রিতার ঘটনাটি কী সবার জীবনধারণের জন্য অপরিহার্য ? উদ্দ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর