সুমনের Dictionary কেনার প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের কোন প্রেষণার সাথে সম্পৃক্ত ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুমনের Dictionary কেনার প্রক্রিয়াটি পাঠ্যবস্তুকের কৃতি প্রেষণার সাথে সম্পৃক্ত। নিচে ব্যাখ্যা করা হলো- সফলতা প্রতিষ্ঠা লাভের প্রাথমিক সোপান । প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছাই হলো কৃতি প্রেষণা। এ কৃতি প্রেষণা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা প্রাণীকে কর্মসম্পাদনে উচ্চমানের তাগিদ দেয়। যে ব্যক্তির মধ্যে কৃতি প্রেষণা অধিক বর্তমান সে খুব পরিশ্রমী হবে এবং সাফল্যের দ্বার তার জন্য উন্মুক্ত। যে সমাজের জনগণের মধ্যে এ প্রেষণার আধিক্য রয়েছে, সে সমাজ ততো উন্নত। উদ্দীপকে সুমন লেখাপড়ার মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় । আর এ কারণেই অধিকতর ভালো লেখাপড়ার জন্য Dictionary এর প্রয়োজন অনুভব করল এবং দু-মাসের টিফিনের টাকা জমিয়ে একটি Dictionary কিনে নিল। অর্থাৎ সুমনের Dictionary কেনার প্রক্রিয়াটি পাঠ্য পুস্তকের কৃতি প্রেষণার সাথেই সম্পৃক্ত।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
সুমনের Dictionary কেনার প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের কোন প্রেষণার সাথ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর