দৃশ্যকল্প-১ এ বর্ণিত আবেগের সময় রফিকের অন্যান্য দৈহিক পরিবর্তনগুলো বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে যে, রফিক রেগে গেলে তার হাত-পা কাঁপা শুরু হয়, কণ্ঠস্বর বড় হয় এবং চোখ লাল হয়ে যায়। উক্ত লক্ষণগুলো ছাড়া শারীরিক পরিবর্তনের বর্ণনা নিচে দেয়া হলো- ১. রক্তের চাপ : আবেগের সময় রক্তের চাপ পরিবর্তন লক্ষ করা যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ২. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন : এ সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। নিউমোগ্রাফের সাহায্যে এ পরিবর্তন লক্ষ করা যায়। ৩. লালাক্ষরণ : তীব্র আবেগের সময় লালাক্ষরণ বন্ধ হয়ে যায়, ফলে ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ বর্ণিত আবেগের সময় রফিকের অন্যান্য দৈহিক পরিবর্তনগুলো…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর