দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত চিত্রটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত চিত্রটি হচ্ছে প্রেষণা চক্র। প্রেষণা হচ্ছে একটি গতিশীল অবস্থা। এ অবস্থায় উদ্দেশ্য লাভের জন্য তীব্র আকাঙ্ক্ষা বা অনুরাগ বা ইচ্ছার উদয় হয় এবং যতক্ষণ পর্যন্ত অভীষ্ট সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এ জাতীয় অবস্থা চলতে থাকে। এ চক্রের স্তরগুলো হলো অভাববোধ, তাড়না, করণ আচরণ এবং উদ্দেশ্য সাধন। নিচে এ স্তরগুলো ব্যাখ্যা করা হলো- ১. অভাববোধ : প্রাণীর মধ্যে যখন কোনো অভাববোধ দেখা দেয়, তখন তার মধ্যে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। কোনো ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে অশান্ত ও চঞ্চল হয়ে ওঠে। ২. তাড়না : অভাববোধ থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে অভাব মেটাবার জন্য তাড়িত বা প্রবৃত্ত করে। প্রয়োজনের তাড়নায় প্রাণী সক্রিয় হয়ে ওঠে। প্রয়োজনের মধ্যে যে চালনার ভাব আছে, যা প্রাণীকে কাজে প্রবৃত্ত করে তাকে নোদনা বা তাড়না বলে। ক্ষুধার্ত হওয়ার জন্য যে অস্থিরতা, তা ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে ক্ষুধা মেটাবার জন্য তাড়নার সৃষ্টি করে যার ফলে সে নিশ্চেষ্ট অবস্থায় বসে থাকতে পারে না । [চিত্র] ৩. করণ আচরণ : উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতকগুলো আচরণ করে; এ আচরণকেই করণ আচরণ বলা হয়। করণ আচরণসমূহ হলো কাম্যবস্তু লাভের জন্য প্রাণীর আচরণ। এ পর্যায়ে ক্ষুধার্ত প্রাণী খাওয়ার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে । ৪. উদ্দেশ্য সাধন : প্রেষণাচক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রদর্শিত চিত্রটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ :

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
৩. করণ আচরণ : উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতকগুলো আচরণ করে; এ আচরণকেই করণ আচরণ বলা হয়। করণ আচরণসমূহ হলো কাম্যবস্তু লাভের জন্য প্রাণীর আচরণ। এ পর্যায়ে ক্ষুধার্ত প্রাণী খাওয়ার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে ।
৪. উদ্দেশ্য সাধন : প্রেষণাচক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়।উত্তর
