দৃশ্যকল্প-১ এ মাইশার মাঝে কোন ধরনের জৈবিক প্রেষণা ক্রিয়াশীল? ব্যাখ্যা কর ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মাইশার মাঝে জৈবিক প্রেষণা-ক্ষুধা ক্রিয়াশীল। নিচে ব্যাখ্যা করা হলো- মানুষের জৈবিক প্রয়োজনের অন্যতম হলো ক্ষুধা। দীর্ঘ সময় ধরে যদি প্রাণীকে খাদ্য থেকে বঞ্চিত রাখা হয় তাহলে তার পাকস্থলীর সংকোচনের জন্য সে ক্ষুধার তাড়না অনুভব করে। পাকস্থলীর সংকোচনের সাথে ক্ষুধার অনুভূতির যে সম্পর্ক আছে তা পরীক্ষণের সাহায্যে প্রমাণিত হয়েছে। অবশ্য পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে, পাকস্থলীবিহীন মানুষও ক্ষুধার তাড়না অনুভব করতে পারে। শরীরে শর্করাজাতীয় উপাদানের ঘাটতি হলে মস্তিষ্কের feeding region নামের একটি বিশেষ স্থানে স্নায়বিক উত্তেজনা সৃষ্টি হয় এবং তা প্রাণীকে ক্ষুধার অনুভূতি দেয়। ক্ষুধার অনুভূতিসূচক লক্ষণ হলো শারীরিক দুর্বলতা, অবসাদ ও অস্থিরতা।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মাইশার মাঝে কোন ধরনের জৈবিক প্রেষণা ক্রিয়াশীল? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর