ইরার মধ্যে লক্ষণীয় প্রেষণাটি হচ্ছে সাধারণ প্রেষণা।
কিছু কিছু প্রেষণা প্রাণীর মধ্যে দেখা যায় যা জীবন ধারণের জন্য গুরুত্বপূর্ণ নয়। আবার এই প্রেষণাগুলো শিক্ষালব্ধ বা অর্জিতও নয়। অর্থাৎ এই প্রেষণাগুলো জৈবিকও নয় আবার সামাজিকও নয়। কিন্তু প্রায় প্রতিটি প্রাণীর মধ্যে এই প্রেষণা দেখা যায়। এই প্রেষণাগুলোকে সাধারণ প্রেষণা বলা হয়। যেমন— ঔৎসুক্য, কর্মস্পৃহা, জানার ইচ্ছা ইত্যাদি। এছাড়াও ভ্রমণ করা, খেলাধুলা করা, পবর্তারোহণ, নৌকা বাইচ, মজার গল্প বলা ইত্যাদিও সাধারণ প্রেষণা ।
উদ্দীপকে আমরা দেখতে পাই ইফাত ও ইরা দুই বোন। ইফাত পড়াশোনায় মনোযোগী হলেও ইরা তেমন পড়াশোনায় মনোযোগী না । সে খেলাধুলা, ভ্রমণ, পবর্তারোহণ করতে পছন্দ করে। ইরার এ প্রেষণাগুলো সাধারণ প্রেষণাকে নির্দেশ করে ।
পরিশেষ বলা যায় ইরার প্রেষণাগুলো জীবন ধারণের জন্য অপরিহার্য নয় আবার শিক্ষালব্ধও নয়। তাই এগুলো সাধারণ প্রেষণাকে নির্দেশ করে।