নাবিলা ও সাহেদার মধ্যে সৃষ্ট প্রেষণা ভিন্ন হলেও মূলত তারা সামাজিক প্রেষণা শ্রেণির অন্তর্গত। নাবিলা ও শাহেদার মধ্যে সৃষ্ট প্রেষণা দুটি হলো ক্ষমতার লিপ্সা ও নিরাপত্তা।
ক্ষমতা লাভ করার ইচ্ছা অনেকের মধ্যেই বর্তমান থাকে। এই ইচ্ছা যাদের মধ্যে একবার জন্মে ইচ্ছাটি তার মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যেমন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোনো ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরিকল্পনা করে থাকে।
অপরদিকে সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সকলেই কামনা করে। এর মূলে রয়েছে নিরাপত্তাবোধ। আমরা সকলেই নিরাপদে বসবাস করতে চাই। এ নিরাপত্তা হতে পারে জীবন, সম্পদ, গোষ্ঠীর ঐক্য, মান-মর্যাদা, ক্ষমতা, যশ প্রভৃতি।
আমরা উদ্দীপকে দেখতে পাই নাবিলা জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে, যা ক্ষমতার লিঙ্গা। অপরদিকে সাহেদা 'সারাক্ষণ চোর ডাকাতের ভয়ে ভীত হয়ে থাকে, বাড়ির বাহিরে যেতে চায় না। এটি সামাজিক প্রেষণা নিরাপত্তা। অর্থাৎ নাবিলা ও সাহেদার মধ্যে ভিন্ন প্রেষণা কাজ করলেও তারা মূলত একই অর্থাৎ সামাজিক প্রেষণার অন্তর্গত আমরা বলতে পারি।