শেয়ারFacebookWhatsApp

'প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক'- ব্যাখ্যা কর।

উত্তর: প্রেষিত আচরণকে ভারসাম্য সংস্থাপক বলা হয়। কারণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা শরীরের অভ্যন্তরে কিছু কিছু উপাদানের ঘাটতি দেখা দেয়। প্রেষিত আচরণের দ্বারা উদ্দেশ্য লাভের মাধ্যমে ঐ ঘাটতি পূরণ হয়ে যায়। শারীরতত্ত্ববিদ ক্যানন (১৯৩২) এর মতে, শরীরের নিজস্ব এমন কতকগুলো প্রক্রিয়া রয়েছে যেগুলো শরীরের একটি স্থিতি বজায় রাখতে চেষ্টা করে। শরীরের অভ্যন্তরীণ উপাদানসমূহের ভারসাম্য বজায় রাখার এ প্রক্রিয়াকেই বলা হয় অভ্যন্তরীণ ভারসাম্য। যেমন- শরীরে যদি পানির অভাব দেখা দেয় তবে পানি পান করার মাধ্যমে সেই অভাব দূর হয়।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

'প্রেষিত আচরণ ভারসাম্য সংস্থাপক'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: question image দৃশ্যকল্প-২ : শাহাদাত হোসেন কবিতা লিখেন। তিনি চান দেশের মানুষ তাকে বড় কবি হিসেবে জানুক। অন্যদিকে তার ছোট ভাই শাহানুর হোসেন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত, যিনি - এলাকার এমপি হতে চান।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

ক্রাইডারের মতে- “প্রেষণা হলো আকাঙ্খা প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে কর্মে উদ্বুদ্ধ বা সক্রিয় করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে তাকে প্রেষণা হিসেবে সংজ্ঞায়িত করা যায়।”

উত্তর

প্রেষিত আচরণকে ভারসাম্য সংস্থাপক বলা হয়। কারণ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার দ্বারা শরীরের অভ্যন্তরে কিছু কিছু উপাদানের ঘাটতি দেখা দেয়। প্রেষিত আচরণের দ্বারা উদ্দেশ্য লাভের মাধ্যমে ঐ ঘাটতি পূরণ হয়ে যায়। শারীরতত্ত্ববিদ ক্যানন (১৯৩২) এর মতে, শরীরের নিজস্ব এমন কতকগুলো প্রক্রিয়া রয়েছে যেগুলো শরীরের একটি স্থিতি বজায় রাখতে চেষ্টা করে। শরীরের অভ্যন্তরীণ উপাদানসমূহের ভারসাম্য বজায় রাখার এ প্রক্রিয়াকেই বলা হয় অভ্যন্তরীণ ভারসাম্য। যেমন- শরীরে যদি পানির অভাব দেখা দেয় তবে পানি পান করার মাধ্যমে সেই অভাব দূর হয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ A চিহ্নিত অংশ হলো অভাববোধ এবং D চিহ্নিত অংশ হলো উদ্দেশ্য সাধন। নিচে দৃশ্যকল্প-১ এর উপাদানসমূহের সম্পর্ক ব্যাখ্যা করা হলো- ১. অভাববোধ: প্রাণীর মধ্যে যখন কোনো অভারবোধ দেখা দেয় তখন তার মধ্যে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ২. তাড়না: অভাব থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে অভাব মেটাবার জন্য তাড়িত বা প্রবৃত্ত করে। প্রয়োজনের তাড়নায় প্রাণী সক্রিয় হয়ে ওঠে। ৩. করণ আচরণ উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতগুলো আচরণ করে, এ আচরণকেই করণ আচরণ বলা হয়। ৪. উদ্দেশ্য সাধন: প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়। উদ্দীপকের উপাদানসমূহের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান। কেননা অভাববোধের ফলেই তাড়নার উদ্ভব হয়, তাড়না করণ আচরণ সৃষ্টি করে এবং করণ আচরণের মাধ্যমেই প্রাণীর উদ্দেশ্য সাধিত হয়। সুতরাং উপাদানসমূহ একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত।

উত্তর

উদ্দীপকে শাহাদাত হোসেন এবং শাহানুর হোসেন উভয়ের মধ্যে ক্রিয়াশীল সামাজিক প্রেষণা হলেও তাদের দুজনের প্রেষণা একই রকম প্রেষণা নয়, সেক্ষেত্রে শাহাদাত হোসেনের প্রেষণাটি হলো খ্যাতি এবং শাহানুর হোসেনের প্রেষণাটি হলো ক্ষমতার লিপ্সা। প্রত্যেক মানুষই চায় তার কাজের স্বীকৃতি। কাজের স্বীকৃতি ব্যক্তিকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। মানুষ তার ভালো কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি লাভ করে যেমন- কবি, সাহিত্যিক, খেলোয়াড়, গায়ক প্রত্যেকেই তাদের নিজ নিজ কাজের স্বীকৃতি হিসেবে খ্যাতি অর্জন করেছে। দৃশ্যকল্প-২ এ আমরা দেখতে পাই শাহাদাত হোসেন কবিতা লেখেন। তিনি চান দেশের মানুষ তাকে বড় কবি হিসেবে জানুক। অর্থাৎ তিনি কবিতা লিখে খ্যাতি অর্জন করতে চান। শাহাদাত হোসেনের এ কবিতা লেখা এবং বড় কবি হিসেবে পরিচিতি চাওয়া সামাজিক প্রেষণা খ্যাতিকে নির্দেশ করে। অপরদিকে আর একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রেষণা হলো ক্ষমতার লিপ্সা। ক্ষমতার লিপ্সা অনেকের মধ্যেই বর্তমান থাকে। এ ধরনের প্রেষণা যার মধ্যে একবার জন্মে ইচ্ছাটি তাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। যেমন- একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর কোনো ব্যক্তি জেলা পরিষদের চেয়ারম্যান এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরিকল্পনা করেন। আমরা দেখতে পাই শাহাদাত হোসেনের ছোট ভাই শাহানুর হোসেন একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। তিনি এলাকার এমপি হতে চান, তার এ এমপি হওয়ার ইচ্ছা সামাজিক প্রেষণা ক্ষমতার লিপ্তাকে নির্দেশ করে।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগচট্টগ্রাম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।