শেয়ারFacebookWhatsApp

আবেদ ও অনুভূতি কিভাবে আলাদা?

উত্তর: আবেগ ও অনুভূতি সম্পর্কযুক্ত এবং আবেগ অনুভূতি থেকে উদ্ভূত হয়। কিন্তু তা সত্ত্বেও আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য আছে। আবেগের সংজ্ঞায় বলা হয়েছে, আবেগ হলো ব্যক্তির একটি উত্তেজিত বা আলোড়িত অবস্থা যা তার অভিজ্ঞতা, আচরণ ও শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়। অন্যদিকে যে মানসিক অবস্থা *সুখ-দুঃখ এবং কতকগুলো আবেগের অভিজ্ঞতাবোধের নির্দেশ করে তাকে অনুভূতি বলে। মনোবিজ্ঞানী স্পেন্সার ও মিল সকল প্রকার চেতনার অবস্থা প্রসঙ্গে অনুভূতি কথাটি ব্যবহার করেন। অনুভূতি হলো মৌলিক অভিজ্ঞতা এবং খুব মৃদু দুর্বল মানসিক অবস্থা। এই অনুভূতি যখন প্রবল আকারে প্রকাশ পায় এবং আমাদের দৈহিক যন্ত্রমুলীয় ক্রিয়াকে প্রভাবিত করে তখন তাকে আবেগ বলা হয়।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

আবেদ ও অনুভূতি কিভাবে আলাদা?

উদ্দীপক

রিশাদ উচ্চ মাধ্যমিক এর ছাত্র। প্রায়ই সে বন্ধুদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। অল্পতেই রেগে যায়। তার প্রেসার বেড়ে যায়, হৃদস্পন্দন বাড়ে, ঘাম বের হয় এবং পেশি শক্ত হয়ে যায়। তাকে মনোবিদের নিকট নিয়ে যাওয়া হলে তিনি বলেন যত্ন, প্রেরণা, সংযম, মূল্যবোধ, সৎসঙ্গ ইত্যাদি তার আবেগ দূরকীরণে ভূমিকা রাখবে।

চট্টগ্রাম কলেজ · 2025

উত্তর

আবেগের ইংরেজি Emotion এর উৎপত্তি ল্যাটিন Emovere শব্দ থেকে, যার অর্থ বাইরে পরিচালিত করা।

উত্তর

আবেগ ও অনুভূতি সম্পর্কযুক্ত এবং আবেগ অনুভূতি থেকে উদ্ভূত হয়। কিন্তু তা সত্ত্বেও আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য আছে। আবেগের সংজ্ঞায় বলা হয়েছে, আবেগ হলো ব্যক্তির একটি উত্তেজিত বা আলোড়িত অবস্থা যা তার অভিজ্ঞতা, আচরণ ও শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়। অন্যদিকে যে মানসিক অবস্থা *সুখ-দুঃখ এবং কতকগুলো আবেগের অভিজ্ঞতাবোধের নির্দেশ করে তাকে অনুভূতি বলে। মনোবিজ্ঞানী স্পেন্সার ও মিল সকল প্রকার চেতনার অবস্থা প্রসঙ্গে অনুভূতি কথাটি ব্যবহার করেন। অনুভূতি হলো মৌলিক অভিজ্ঞতা এবং খুব মৃদু দুর্বল মানসিক অবস্থা। এই অনুভূতি যখন প্রবল আকারে প্রকাশ পায় এবং আমাদের দৈহিক যন্ত্রমুলীয় ক্রিয়াকে প্রভাবিত করে তখন তাকে আবেগ বলা হয়।

উত্তর

উদ্দীপকে উচ্চ মাধ্যমিকের ছাত্র রিসাদ এর মধ্যে আবেগকালীন শারীরিক পরিবর্তনসমূহ দেখা যায়। উদ্দীপকে আমরা দেখতে পাই রিশাদ উচ্চ মাধ্যমিকের ছাত্র। প্রায়ই সে বন্ধুদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে। অল্পতেই রেগে যায়। তার প্রেশার বেড়ে যায়, হৃদস্পন্দন বাড়ে ঘাম বের হয় এবং পেশি শক্ত হয়। এ সকল শারীরিক প্রকাশ একজন ব্যক্তির মধ্যে তখনই দেখা যায় যখন তার মধ্যে তীব্র আবেগ কাজ করে। রিশাদের মধ্যেও তীব্র আবেগ কাজ করে যাকে রাগ বলা যেতে পারে। এ সময়েই ব্যক্তির মধ্যে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন দেখা যায়। ১. রক্তের চাপ: আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ করা যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ফলে লজ্জায় ফর্সা লোকের মুখমণ্ডল লাল হয়ে যায়। আবার রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বক থেকে নিম্নাভিমুখীও হয়ে থাকে। যেমন, ভয়ে বা দুঃসংবাদ শুনে আমাদের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। ২. চোখের তারার পরিবর্তন: কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে। আবার ভয়ে বা বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। ৩. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন: আবেগের সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। কোন বিশেষ আবেগময় দ্বন্দ্বে হয়তো আমাদের দম ফুরিয়ে যায়; আবার বিশেষ কোন দুঃখের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলি; অথবা ক্রুদ্ধ হলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়। ৪. ঘর্ম নিঃসরণ: তীব্র আবেগে ঘর্ম-গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। কোন ভালো ছাত্র ক্লাসে পড়া না পারলে যদি তাকে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে দেখা যাবে যে তার অন্তর্বাস ঘামে ভিজে গেছে। এছাড়াও রিশাদের মধ্যে হৃৎপিন্ডের ক্রিয়ার পরিবর্তন, শ্বাস-প্রশ্বাসের পরিববর্তন, ঘর্ম নিঃসরণ, মুখমণ্ডলের অভিব্যক্ত ও কণ্ঠস্বরের পরিবর্তনসহ নানা রকম শারীরিক পরিবর্তন দেখা যেতে পারে।

উত্তর

রিশাদের আবেগ নিয়ন্ত্রণে মনবিদের মতামতের সাথে আমি সম্পূর্ণ একমত। উত্তরের সপক্ষে যুক্তি- উদ্দীপকে আমরা দেখতে পাই রিশাদ বন্ধুদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে, অল্পতেই রেগে যায় এবং তার নানারকম শারীরিক পরিবর্তন হয় যা আবেগ-কালীন শারীরিক প্রকাশ। তার এ তীব্র আবেগকে বিভিন্নভাবে দূরীকরণ করা সম্ভব। আপনজনের সাথে মতবিনিময়ের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব। এমন কিছু আবেগ আছে যে আবেগগুলোকে মা-বাবা, ভাই-বোন, বন্ধু-বান্ধব বা নির্ভরযোগ্য কোনো আপনজনের কাছে বলা যেতে পারে, এতে অনেক অদমনীয় আবেগ নিয়ন্ত্রণ করা যায়। মনোযোগ বা স্বীয় বিচ্যুতির মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণ বা পরিশীলিত করা সম্ভব। আবেগীয় পরিবেশ বা পরিস্থিতি থেকে মনোযোগকে সরিয়ে নিলে অথবা নিজেই অন্যত্র সরে গেলে, অনেকাংশে অদমনীয় হিংসা, ক্রোধ নিয়ন্ত্রণ ও অবরুদ্ধ বা নিরুদ্ধ আবেগের বিমুক্তি ঘটে। মূল্যবোধের চর্চার মাধ্যমে আবেগ তথা আনন্দ, ভয়, ক্রোধ, হিংসা নিয়ন্ত্রণ বা পরিশীলিত করা সম্ভব। অনেক অবদমনীয় আবেগের নিয়ন্ত্রণ ও অবরুদ্ধ বা নিরুদ্ধ আবেগের বিমুক্ত করা এবং আবেগীয় আচরণকেও পরিশীলিত করার লক্ষ্যে পরিশীলিতর ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ চর্চার পাশাপাশি শখের কাজসহ স্বীয় প্রবণতা অনুযায়ী পরিশীলিত শিল্প-সাহিত্য-সংগীতের মধ্যে অবগাহন করা। সমাজসেবামূলক কাজের মাধ্যমে ভয়, ক্রোধ, হিংসা নিয়ন্ত্রণ বা পরিশীলিত করা সম্ভব। সমাজের বিভিন্ন সেবামূলক ও সহযোগিতামূলক কাজ যেমন- আর্তমানবতার সেবা, ঝড়-বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহযোগিতা ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখলে সমাজ সমর্থিত বা পরিশীলিত আবেগীয় আচরণ অর্জন করা সম্ভব হয়, যা আবেগ নিয়ন্ত্রণের একটি অনন্য রূপ। পরিশেষে বলা যায়, আমাদের সামাজিক উপায়ে আবেগকে প্রকাশ করতে হবে। অসংযত আবেগকে নিয়ন্ত্রণ করে গঠনমূলক আবেগে পরিণত করতে হবে।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগচট্টগ্রাম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।