শেয়ারFacebookWhatsApp

প্রেষণার সংজ্ঞা দাও।

উত্তর: প্রেষণা হলো এমন আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহসমূহ, যা প্রাণীকে কর্মে উদ্দীপ্ত বা সক্রিয় করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

প্রেষণার সংজ্ঞা দাও।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দুই ভাই শাহীন ও সাহেদ আজ শ্রীলংকা- ভারতের মধ্যকার ক্রিকেট ম্যাচটি টিভিতে দেখছিল। দুই ভাই দুদলের সমর্থক। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচটির শেষ ওভার দেখার সময় উভয়ই ঘামতে লাগল। তাদের হৃদস্পন্দন ও শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে গেল। দৃশ্যকল্প-২: সুমিত ও সাহেদ খুব ভাল বন্ধু। সুমিত কবিতা লিখেন এবং কবিতা লিখে তিনি পরিচিত ও সকলের প্রিয় হতে চান। তাই তিনি কয়েকটি কবিতা গ্রন্থ প্রকাশ করেছেন। অন্যদিকে সাহেদ একটি রাজনৈতিক দলের নেতা। এবার তিনি মেয়র পদে প্রার্থী হয়েছেন এবং এ লক্ষ্যে প্রচুর অর্থ ব্যয় করছেন। সুমিতের বোন শিখা ভ্রমণ করা, নৌকা বাইচ, পর্বত আরোহণ, মজার গল্প বলা এগুলোতে পারদর্শী। ঔৎসুক্য, কর্মস্পৃহা, জানার ইচ্ছা তার নিত্য সঙ্গী।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

প্রেষণা হলো এমন আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহসমূহ, যা প্রাণীকে কর্মে উদ্দীপ্ত বা সক্রিয় করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করে।

উত্তর

আবেগ ও অনুভূতি সম্পর্কযুক্ত এবং আবেগ অনুভূতি থেকে উদ্ধৃত হয়। কিন্তু তা সত্ত্বেও আবেগ ও অনুভূতির মধ্যে পার্থক্য আছে। আবেগের সংজ্ঞায় বলা হয়েছে, আবেগ হলো ব্যক্তির একটি উত্তেজিত বা আলোড়িত অবস্থা যা তার অভিজ্ঞতা, আচরণ ও শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে প্রকাশ পায়। অন্যদিকে যে মানসিক অবস্থা সুখ-দুঃখ এবং কতকগুলো আবেগের অভিজ্ঞতাবোধের নির্দেশ করে তাকে অনুভূতি বলে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ খেলা দেখার সময় শাহীন ও সাহেদের মধ্যে আবেগকালীন শারীরিক প্রকাশ দেখা যায়। এ সময় তাদের মধ্যে নানা ধরনের পরিবর্তন দেখা যেতে পারে তা নিচে ব্যাখ্যা করা হলো- ১. রক্তের চাপ: আবেগের সময় রক্তের চাপের পরিবর্তন লক্ষ করা যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয়। ফলে লজ্জায় ফর্সা লোকের মুখমণ্ডল লাল হয়ে যায়। আবার রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বক থেকে নিম্নাভিমুখীও হয়ে থাকে। যেমন, ভয়ে বা দুঃসংবাদ শুনে আমাদের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে যায়। ২. চোখের তারার পরিবর্তন: কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে। আবার ভয়ে বা বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। ৩. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন: আবেগের সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। কোন বিশেষ আবেগময় দ্বন্দ্বে হয়তো আমাদের দম ফুটিরে যায়; আবার বিশেষ কোন দুঃখের মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলি; অথবা ক্রুদ্ধ হলে শ্বাস-প্রশ্বাসের গতি বেড়ে যায়। ৪. ঘর্ম নিঃসরণ: তীব্র আবেগে ঘর্ম-গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। কোন ভালো ছাত্র ক্লাসে পড়া না পারলে যদি তাকে শ্রেণিকক্ষে দাঁড়িয়ে থাকতে বলা হয়, তাহলে দেখা যাবে যে তার অন্তর্বাস ঘামে ভিজে গেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এ সুমিত ও শাহেদের বেলায় একই শ্রেণি অর্থাৎ সামাজিক প্রেষণার খ্যাতি ও ক্ষমতার লিঙ্গার প্রকাশ ঘটেছে, অপরদিকে সুমিতের বোন শিখার বেলায় সাধারণ প্রেষণার প্রকাশ ঘটেছে। সমাজ জীবন থেকে মানুষের মধ্যে যে সকল প্রেরণার উদ্ভব হয় তাদেরকে সামজিক প্রেষণা বলা হয়। সামাজিক প্রেষণার খ্যাতি জীবনে চায়না এরকম লোকের সংখ্যা পৃথিবীতে খুবই কম। প্রত্যেক মানুষই চায় তার কাজে স্বীকৃতি। কাজের স্বীকৃতি ব্যক্তিকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। মানুষ তার ভালো কাজের জন্য খ্যাতি লাভ করে। আবার ক্ষমতার লিন্সা হলো আরেকটি সামাজিক প্রেষণা। ক্ষমতা লাভকরার ইচ্ছা অনেকের মধ্যে বর্তমান। এই ইচ্ছা যাদের মধ্যে একবার জন্মে ইচ্ছাটি তাদের মধ্যে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। অপরদিকে কিছু কিছু প্রেষণা আছে যা জীবন ধারণের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় আবার এগুলো শিক্ষালব্ধ বা অর্জিত নয় কিন্তু প্রায় প্রতিটি প্রাণীর ভিতরে এগুলো দেখা যায়। যেমন ঔৎসক্যু, কর্মস্পৃহা, জানার ইচ্ছা ইত্যাদি। এ ধরনের প্রেষণা হচ্ছে সাধারণ প্রেষণা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ সুমিত কবিতা লিখে পরিচিতি পেতে চায় এবং সকলের প্রিয় হতে চায় তার ক্ষেত্রে খ্যাতি। অন্যদিকে সাহেদ মেয়র পদে প্রার্থী হয়েছেন এক্ষেত্রে ক্ষমতার লিঙ্গা এবং সুমিতের বোন শিখা ভ্রমণ করা, নৌকা বাইচ, পর্বত আরোহণ, মজার গল্প বা এগুলোতে পারদর্শী হওয়ায় তার মধ্যে সাধারণ প্রেষণা পরিলক্ষিত হয়।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।