অভাববোধকে প্রেষণা চক্রের প্রথম ধাপ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিটি প্রাণীর জীবনেই এবং সকল প্রেষণার ক্ষেত্রেই প্রথমে শরীরাভ্যন্তরে অভাববোধ দেখা দেয়। ফলে অভাববোধ থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে অভাব মেটাবার জন্য তাড়িত বা প্রবৃত্ত করে। অতঃপর প্রাণী উদ্দেশ্য সাধনের জন্য বিভিন্ন ধরনের আচরণ করে এবং পরিশেষে তার উদ্দেশ্য সফল হলে সে বিশ্রাম গ্রহণ করে। পরে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি মানুষ ও প্রাণীর জীবনে উপরোক্ত ঘটনাসমূহ চক্রাকারে আবর্তিত হতে থাকে। এ চক্রই প্রেষণা চক্র নামে পরিচিত। আর এ চক্রের সূত্রপাত অভাববোধ থেকে শুরু হয় তাই অভাববোধকে প্রেষণা চক্রের প্রথম ধাপ বলা হয়।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
অভাববোধকে প্রেষণা চক্রের প্রথম ধাপ বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর