যূথচারিতা কেন সহজাত প্রেষণা নয়? ব্যাখ্যা কর।
উত্তর: যুথচারিতা সামাজিক প্রেষণা। কারণ যে সকল প্রাণী সঙ্গপ্রিয় তারা দলবদ্ধ হয়ে বাস করে। এরূপ দলবদ্ধ হয়ে থাকার ইচ্ছাকে যুথচারিতা বলে। যুথচারিতা একটি অর্জিত প্রেষণা এবং সমাজে বাস করার ফলে আমরা এটা অর্জন করি। অনেকে যূথচারিতাকে সহজাত প্রেষণা হিসেবে গণ্য করার পক্ষপাতী। কিন্তু প্রকৃত পক্ষে যূথচারিতা কোনো সহজাত প্রবৃত্তি নয়। ছোট্ট শিশুকে তার বাবা-মা আদর করে সে তাদের সাথে মিশে আনন্দ পায়। ধীরে ধীরে সে খেলার সাথী এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। পরবর্তীতে সে তার আশে পাশের লোকদের সঙ্গ কামনা করে। তাই যূথচারিতা জন্মগত না হলেও একটি শক্তিশালী সামাজিক প্রেষণা।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
যূথচারিতা কেন সহজাত প্রেষণা নয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
৪. উদ্দেশ্য সাধন: প্রেষণাচক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়।
প্রাণীর অভীষ্ট লাভের আগ পর্যন্ত নির্দিষ্ট প্রেষণাকে কেন্দ্র করে প্রাণীর আচরণ চলতে থাকে, তাই মানব আচরণে এ প্রেষণাচক্রের গুরুত্ব অনেক।