প্রেষিত আচরণ নির্বাচনমূলক কেন ?
উত্তর: প্রাণীর আচরণ প্রেষণার ধরনের ওপর নির্ভর করে বলে প্রেষিত আচরণ নির্বাচনমূলক হয়ে থাকে । অভাববোধ প্রাণীকে তার অভাব পূরণ করতে তাড়িত করে। প্রাণী যে বিষয় বা বস্তুর অভাববোধ করে সে তা অর্জন করার জন্য তাড়না অনুভব করে। যেমন— ক্রন্দনরত, ক্ষুধার্ত শিশুকে খেলনা দিয়ে কান্না থামানো যায় না বরং খাদ্য দিলে তার কান্না থামে। একইভাবে তৃষ্ণার্ত ব্যক্তিকে সুস্বাদু খাবার দিয়ে তৃষ্ণা মেটানো যায় না। তার জন্য প্রয়োজন হয় পানযোগ্য ঠাণ্ডা পানি। এভাবে প্রাণীর আচরণ কেমন হবে তা মূলত প্রেষণার ধরনের ওপর নির্ভর করে। তাই প্রেষিত আচরণ স্বাভাবিকভাবেই নির্বাচনমূলক হয়ে থাকে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
প্রেষিত আচরণ নির্বাচনমূলক কেন ?
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর