শেয়ারFacebookWhatsApp

প্রেষণার সংজ্ঞা দাও ।

উত্তর: আকাঙ্ক্ষা বা চাহিদাবোধের ভিত্তিতে মানুষ বা প্রাণীকে কোনো নির্দিষ্ট কর্মে নিয়োজিত ও লক্ষ্য অর্জনে পরিচালিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

প্রেষণার সংজ্ঞা দাও ।

উদ্দীপক

বিষয়-১ : শিমু বিশ্ববিদ্যালয়ে যাবার পথে রাস্তায় একটি দুর্ঘটনা দেখে ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, দ্রুত শ্বাস-প্রশ্বাস পা থাকে। বুক ধড়ফড় করতে থাকে । গায়ের লোম খাড়া হয়ে যায়। গা ঘামতে থাকে। বিষয়-২ : ৭ম শ্রেণির শিক্ষার্থী জনি স্কুল থেকে বাসায় ফিরেই মায়ের কাছে খাবার চায়। জনির ভাই সোহাগ ভবিষ্যতে একজন বড় ডাক্তার হতে চায় ।

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024

উত্তর

আকাঙ্ক্ষা বা চাহিদাবোধের ভিত্তিতে মানুষ বা প্রাণীকে কোনো নির্দিষ্ট কর্মে নিয়োজিত ও লক্ষ্য অর্জনে পরিচালিত করার প্রক্রিয়াকে প্রেষণা বলে।

উত্তর

অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখার জন্য শরীরের প্রত্যেকটি উপাদানই নির্দিষ্ট মাত্রায় থাকা দরকার। প্রেষিত আচরণের মাধ্যমে এই ভারসাম্য রক্ষা করা হয় । তাই প্রেষিত আচরণকে ভারসাম্য সংস্থাপক বলা হয় । আমাদের শরীরের অভ্যন্তরে যখন কোনো বিঘ্ন ঘটে বা কোনো কিছুর অভাব ঘটে তখন বিভিন্ন আচরণ বা প্রক্রিয়ার মাধ্যমে ভারসাম্য রক্ষা করা হয়। আমাদের শরীরে যখন পানির অভাব দেখা দেয় তখন আমরা পিপাসার্ত হই। পানি পান করে আমরা এ ভারসাম্য রক্ষা করি। প্রতিটি প্রাণীদেহের অভ্যন্তরীণ যন্ত্রমণ্ডলীর মধ্যে ভারসাম্য রক্ষা করা প্রয়োজন । এই ভারসাম্য বিনষ্ট হলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

উত্তর

উদ্দীপকে বিষয়-১ শিমুর ঘটনাটির মধ্যে আবেগের শারীরিক পরিবর্তনের বিভিন্ন দিক লক্ষ করা যায় । আবেগ মানুষের শারীরিক ও মানসিক পরিবর্তনের ওপর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে। তীব্র আবেগে আমাদের রক্তের চাপ বেড়ে যায়। ফলে অনেক ক্ষেত্রে ফর্সা লোকের মুখমণ্ডল লজ্জায় লাল হয়ে যায়। আবেগের সময়ে ভয়ে আমাদের বুক ধড়ফড় করে; হূৎপিণ্ডের ক্রিয়া দ্রুত থেকে দ্রুততর হয়। কোনো ব্যক্তি ক্রুদ্ধ হলে তার চক্ষু রক্তবর্ণ ধারণ করে; আবার বিস্ময়ে চক্ষুর তারার প্রসারণ ঘটে। তীব্র আবেগে ঘর্মগ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয়। প্রচণ্ড মানসিক চাপ থাকলে অথবা রাগান্বিত হলে আমাদের কণ্ঠস্বর পরিবর্তিত হয়। অনেক সময় কণ্ঠ বন্ধ হয়ে আসে । উদ্দীপকে বিষয়-১ এ দেখা যায়, শিমু বিশ্ববিদ্যালয়ের যাবার পথে একটি দুর্ঘটনা দেখে ভয় পায়। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়, বুক ধড়ফড় করতে থাকে, দ্রুত শ্বাস-প্রশ্বাস নিতে থাকে এবং শরীর থেকে ঘাম নিঃসৃত হয়। মূলত এগুলো তীব্র আবেগের কারণে শারীরিক পরিবর্তনের প্রতিক্রিয়া। আবেগের কারণে এসব পরিবর্তন ব্যক্তির আচরণ ও মানসিকতায় ব্যাপক পরিবর্তনের ছাপ লক্ষ করা যায়। সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়-২ ঘটনাটিই হলো আবেগের শারীরিক পরিবর্তন। এই পরিবর্তন ব্যক্তির জীবনে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলে থাকে ।

উত্তর

উদ্দীপকের বিষয়-২ এ জনি ও সোহাগের প্রেষণার প্রকারভেদ জৈবিক ও সামাজিক প্রেষণাকে নির্দেশ করে । মনোবিজ্ঞানীগণ প্রেষণাকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। যথা: জৈবিক বা শারীরবৃত্তীয় প্রেষণা এবং সামাজিক প্রেরষণা। জৈবিক প্রেষণার শারীরিক ভিত্তি আছে এবং জীবনধারণে জন্য অপরিহার্য। জৈবিক প্রেষণা জন্মগত এবং সব প্রাণীতে বিদ্যমান। জৈবিক প্রেষণা বিপাক ক্রিয়ার ফলে উদ্ভূত হয় এবং পরিতৃপ্তি সাধনে বিলম্ব হলে শরীরের ক্ষতি হয়। অন্যদিকে, সামাজিক প্রেষণার সাথে বিপাক ক্রিয়া কিংবা শারীরিক ক্ষতির কোনো সম্পর্ক নেই । জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণা উভয় প্রেষণাকে ব্যক্তি বা প্রাণীর সামনে একটি উদ্দেশ্য থাকে এবং উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সে সুনির্দিষ্ট আচরণ করে। জৈবিক ও সামাজিক প্রেষণার আচরণ সৰ্বাদাই গন্তব্য স্থলাভিমুখী এবং উদ্দেশ্যমূলক। জৈবিক ও সামাজিক প্রেষণা যত বেশি তীব্র হবে, ব্যক্তির কর্মচাঞ্চল্য তত বেশি হবে এবং উদ্দেশ্য লাভের চেষ্টাও তত বেশি স্থায়ী হবে। উদ্দীপকে বিষয়-২ এ দেখা যায়, জনি ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে বাসায় ফিরে খাবার খেতে চায়। জনির মধ্যে জৈবিক প্রেষণা ক্ষুধা বিদ্যমান। অপরদিকে, সোহাগ ভবিষ্যতে ডাক্তার হতে চায় । তার মধ্যে সামাজিক প্রেষণা বিদ্যমান । সুতরাং বলা যায়, উদ্দীপকের বিষয়-২ এ জনি এবং সোহাগের প্রেষণাদ্বয় ভিন্ন। জনির প্রেষণা জীবন ধারণের জন্য অপরিহার্য কিন্তু সোহাগের প্রেষণা জীবন ধারণের জন্য অপরিহার্য নয় ।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগআইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।