শেয়ারFacebookWhatsApp

আবেগ কী ?

উত্তর: কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, যার গতিবেগ স্বাভাবিক আচরণের গতিবেগ অপেক্ষা কম বেশি তীব্র হয়, তাই আবেগ ।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

আবেগ কী ?

উদ্দীপক

ছোট ছেলেটি ক্রিকেট খেলতে ভীষণ ভালোবাসে। স্বপ্ন দেখে বড় হয়ে সফল ও কৃতি ক্রিকেটার হওয়ার। বাবার নিষেধ উপেক্ষা করে লুকিয়ে খেলতে যায়। বাবার বকুনির ভয়ে সন্ধ্যার পূর্বেই বাসায় পিরে আসে । সেই ছেলেটিই আজকের নন্দিত ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। খবরের কাগজ ও টেলিভিশনে কয়েকজন ছাত্রীর উপর বখাটের হামলার খবরে আতঙ্কিত মিসেস জামান মেয়ে অদিতিকে কোথাও একা যেতে দেন না। সাথে করে কলেজে আনা-নেওয়া করেন। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে নবীনদের পক্ষ থেকে কিছু বলতে অদিতি মাইক্রোফোনের সামনে দাঁড়ালে তার শ্বাস-প্রশ্বাস এবং হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি পায় এবং সে ঘামতে থাকে ।

Dhaka · 2017

উত্তর

কোনো উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করতে গিয়ে প্রাণীর মধ্যে যে আলোড়িত বা উত্তেজিত অবস্থার সৃষ্টি হয়, যার গতিবেগ স্বাভাবিক আচরণের গতিবেগ অপেক্ষা কম বেশি তীব্র হয়, তাই আবেগ ।

উত্তর

শারীরিক বৃদ্ধি বা পরিপক্কতার সাথে শিক্ষণের সম্পর্ক রয়েছে। বয়স বৃদ্ধির সাথে সাথে ব্যক্তি জটিল বিষয় আয়ত্ত করতে পারে। অনেকটা পরিবর্তন এনে ফেলেছে। ছেলে মেয়েরা অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারে যে চারপাশের অন্যরা তাদের আবেগের বহিঃপ্রকাশ কীভাবে দেখছে। 'সামাজিকভাবে তারা বুঝতে শেখে সে মেজাজ দেখানো, রাগ বা হৈ হুল্লোড় করা নিতান্তই ছেলেমি। তাই তারা আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে রাগ বা ক্রোধ সংযতভাবে প্রকাশ করতে চেষ্টা করে। উপরোক্ত উপায়ে পরিপক্বতা আবেগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে নবীন বরণ অনুষ্ঠানে অদিতির শারীরিক পরিবর্তনের ক্ষেত্রে স্নায়ুতন্ত্রের 'সমবেদী' অংশের ভূমিকা রয়েছে । নিচে ব্যাখ্যা করা হলো- সমবেদী স্নায়ুতন্ত্র বক্ষদেশ ও কটিদেশের স্বয়ংক্রিয় স্নায়ু নিয়ে গঠিত। এ বিভাগের স্নায়ুগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, এরা হলো উত্তেজক । মেরুদণ্ড থেকে বের হয়ে সমবেদী স্নায়ুসমূহ হৃৎপিণ্ড, ফুসফুস, গ্রন্থি, অন্ত্র, পেশি প্রভৃতিতে গিয়ে পৌঁছেছে । সমবেদী স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হচ্ছে, জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা। সমবেদী স্নায়ুতন্ত্র দেহ শক্তিকে পরিচালনা করে কাজে লাগিয়ে থাকে। এর কার্যাবলি নিম্নরূপ : ১. হূৎপিণ্ডের ক্রিয়া বেড়ে যায়, ফলে রক্ত সঞ্চালন বেড়ে যায় । ২. শ্বাস যন্ত্রের ক্রিয়া বাড়িয়ে দেয় । ৩. পরিপাক ক্রিয়ার পথে বাধার সৃষ্টি করে। ৪. রক্তের চাপ বাড়িয়ে দেয় । ৫. চোখের মণিকে বড় করে। ৬. ঘর্মের মাধ্যমে শরীরের দূষিত পদার্থ বের করে দেয় । ৭. এর সক্রিয়তার জন্য এড্রিনালিন হরমোন নিঃসৃত হয়, ফলে যকৃৎ থেকে রক্তে বেশি পরিমাণের শর্করা নির্গত হয় । ৮. শরীরের লোম খাড়া করে ।

উত্তর

উদ্দীপকে মিরাজের সাফল্যের প্রেষণা এবং মিসেস জামানের ক্ষেত্রে সৃষ্ট প্রেষণা যথাক্রমে কৃতি প্রেষণা ও নিরাপত্তা প্রেষণা। এ দুটি প্রেষণা ভিন্ন হলেও মূলত তা একই শ্রেণির সামাজিক প্রেষণা। নিচে যুক্তি উপস্থাপন করা হলো- কৃতি প্রেষণা : সফলতা প্রতিষ্ঠা লাভের প্রাথমিক সোপান। প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠা লাভ করতে। সফলতা অর্জন বা প্রতিষ্ঠা লাভের ইচ্ছাই হলো কৃতি প্রেষণা। এ কৃতি প্রেষণা এমন একটি অভ্যন্তরীণ শক্তি যা প্রাণীকে কর্মসম্পাদনে উচ্চমানের তাগিদে দেয়। যে ব্যক্তির মধ্যে কৃতি প্রেষণা অধিক বর্তমান সে খুব পরিশ্রমী হবে এবং সাফল্যের দ্বার তার জন্য উন্মুক্ত। যে সমাজের জনগণের মধ্যে এ প্রেষণার আধিক্য রয়েছে, সে সমাজ তত উন্নত । হেনরী মারে (১৯৩৮) কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষা প্রণয়ন করেন এবং কৃতি প্রেষণা পরিমাপে প্রয়াসী হন। পরবর্তীতে কৃতি প্রেষণা পরিমাপের জন্য ম্যাকক্লিল্যাণ্ড, এটকিনসন, ক্লার্ক ও লওয়েল (১৯৫৩) কাহিনী সংপ্রত্যক্ষণ অভীক্ষার পরিমার্জন করে তা গবেষণার হাতিয়ার (Research tool) হিসেবে ব্যবহার করেন। নিরাপত্তা : সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন সকলেই কামনা করে। এর মূলে রয়েছে নিরাপত্তা বোধ। আমরা সকলেই নিরাপদে বসবাস করতে চাই। এ নিরাপত্তা ব্যক্তির জীবন রক্ষার জন্য হতে পারে, সম্পদ রক্ষার জন্য হতে পারে, অথবা গোষ্ঠী ঐক্য বজায় রাখার জন্যও হতে পারে । নিরাপত্তার অভাব একটি ভয়জনিত সামাজিক প্রেষণা। ব্যক্তির জীবন, তার ধনসম্পদ, মান-মর্যাদা, ক্ষমতা, যশ প্রভৃতি হারিয়ে যাওয়ার ভয় থেকেই জন্ম নেয় নিরাপত্তার অভাববোধ । বর্তমান যুগে আমরা সর্বদাই নিরাপত্তার অভাব অনুভব করছি। চোর- ডাকাতের ভয়ে ধনিকে সব সময় দুঃশ্চিন্তাগ্রস্ত থাকতে হয় ৷ রাস্তায় বেরুলেই হাইজাকার ও ছিনতাইকারীর ভয় পেয়ে বসে। সন্ত্রাস ছড়িয়ে পড়েছে সারাদেশে। শ্লোগান উঠেছে সন্ত্রাসমুক্ত পরিবেশ চাই। এ সকল ঘটনা ব্যক্তিকে সব সময় উদ্বিগ্ন করে তোলে। ফলে ব্যক্তিগত জীবনে যেমন সুখ শান্তি বিনষ্ট হয়, তেমনি সামাজিক জীবনে দেখা দেয় অস্থিরতা। আর এসবের মূলে রয়েছে সামাজিক নিরাপত্তার অভাব । তাই বলা যায় যে, নিরাপত্তার অভাব একটি শক্তিশালী সামাজিক প্রেষণা ৷ উপরোক্ত প্রেষণা দুটিতে মিরাজ এর সাফল্য এবং সন্তানকে নিয়ে মিসেস জামানের নিরাপত্তার বিষয়টি সমাজেরই অংশ এবং সামাজিক প্রেষণার অন্তর্ভুক্ত । তাই বলা যায় যে, মিরাজের সাফল্যের প্রেষণা এবং মিসেস জামানের ক্ষেত্রে সৃষ্ট প্রেষণা ভিন্ন হলেও মূলত তা একই শ্রেণির। যা যৌক্তিক ও সঠিক।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

  • দায়িত্ব
  • স্বীকৃতি
  • অর্জন
  • তত্ত্বাবধান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

  • দ্বি-উপাদান
  • X - তত্ত্ব ও Y-তত্ত্ব
  • চাহিদা সোপান
  • প্রত্যাশা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

  • জ্যেষ্ঠতার ভিত্তিতে
  • যোগ্যতার ভিত্তিতে
  • জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে
  • সুপারিশের ভিত্তিতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

  • আর্থিক
  • অনার্থিক
  • আর্থিক ও অনার্থিক
  • গণতান্ত্রিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

  • বেতন
  • চাকরির নিরাপত্তা
  • স্বীকৃতি
  • কাজের পরিবেশ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

  • উৎসব ভাতা
  • বিনোদন সুবিধা
  • বোনাস
  • বাসস্থান ভাতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

  • স্বীকৃতি
  • পদাবনতি
  • বোনাস
  • পদোন্নতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

  • কার্য পরিবেশ
  • বোনাস
  • নিরাপত্তা
  • সুনাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।