নাভিনের ক্ষেত্রে যে প্রেষণার সৃষ্টি হয়েছিল তার শারীরিবৃত্তীয় ভিত্তি বর্ণনা কর।
উত্তর: নাভিনের ক্ষেত্রে যে প্রেষণার সৃষ্টি হয়েছিল তা হলো জৈবিক প্রেষণা ক্ষুধা। ক্ষুধা একটি মৌলিক জৈবিক প্রেষণা। জন্মের পর থেকেই মানুষ ক্ষুধার তাড়না অনুভব করে থাকে। এ তাড়না উপশম করার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে। যখন আমাদের পাকস্থলী শূন্য হয়ে পড়ে এবং এর পেশিগুলো সংকুচিত হতে থাকে তখন আমরা ক্ষুধার তাড়না অনুভব করি। অবশ্য পাকস্থলী কেটে বাদ দিয়েও দেখা গেছে প্রাণী ক্ষুধার তাড়ানা অনুভব করে। Luchardt এবং Carlson পরীক্ষা করে দেখেন ক্ষুধার সাথে রক্তের শর্করার একটি সম্পর্ক রয়েছে। আবার মস্তিষ্কের হাইপোথ্যালামাসের একটা বিশেষ অঞ্চল আমাদের ক্ষুধার নিয়ন্ত্রণ করে থাকে। আমরা উদ্দীপকে দেখতে পাই নাভিন অনেকক্ষণ ঘোরাঘুরির পরে অনেক ক্ষুধা অনুভব করে এবং দীর্ঘক্ষণ না খেয়ে থাকার কারণে খাবারের জন্য অস্থির হয়ে যায়। এক্ষেত্রে নাভিনের মধ্যে জৈবিক প্রেষণা ক্ষুধা কাজ করেছে এবং উপরিউক্ত শারীরবৃত্তীয় কারণে তার ক্ষুধা অনুভূত হয়েছে।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
নাভিনের ক্ষেত্রে যে প্রেষণার সৃষ্টি হয়েছিল তার শারীরিবৃত্তীয় ভিত্তি…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
