দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে যে, রফিক রেগে গেলে তার হাত-পা কাঁপে, কণ্ঠস্বর বড় হয় এবং চোখ লাল হয়ে যায়। তার পাশাপাশি রফিকের অন্যান্য দৈহিক পরিবর্তনগুলো নিচে বর্ণনা করা হলো-
১. রক্তের চাপ : আবেগের সময় রক্তের চাপ পরিবর্তন লক্ষ করা যায়। আবেগের সময় রক্তবাহী নালির সাহায্যে রক্ত ত্বকের দিকে প্রবাহিত হয় ।
২. ত্বকের রাসায়নিক তড়িৎপ্রবাহের গতি : আবেগের সৃষ্টির সঙ্গে সঙ্গে ত্বকের ভিতর রাসায়নিক তড়িৎপ্রবাহের গতি বৃদ্ধি পায়। ৩. শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন : এ সময় শ্বাস-প্রশ্বাসের পরিবর্তন সহজেই পরিলক্ষিত হয়। নিউমোগ্রাফের সাহায্যে এ পরিবর্তন লক্ষ করা যায়। ৪. হৃৎপিণ্ডের ক্রিয়া : আবেগের সময় হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। ভয়ে আমাদের বুক ধড়ফড় করে।
৫. লালাক্ষরণ : তীব্র আবেগের সময় লালক্ষরণ বন্ধ হয়ে যায়, ফলে ভয়ে আমাদের গলা শুকিয়ে যায়।
৬. লোমের প্রতিক্রিয়া : তীব্র আবেগের সময় আমাদের শরীর কাঁটা দিয়ে উঠে এবং লোমগুলো খাড়া হয়ে যায়।
৭. ধর্ম নিঃসরণ : তীব্র আবেগে ঘর্ম গ্রন্থির কার্য বেড়ে যায় এবং প্রচুর ঘাম নির্গত হয় ।
৮. মুখভঙ্গি : আবেগ তাড়িত হলে মুখভঙ্গির পরিবর্তন ঘটে। এ সময় চক্ষু, নাসিকা, ওষ্ঠ ও কপালসহ মুখমণ্ডলের পরিবর্তন হয়।