যুথচারিতা একটি সামাজিক প্রেষণা-ব্যাখ্যা করো।
উত্তর: যুথচারিতা একটি অর্জিত প্রেষণা এবং সমাজে বসবাস করার ফলে আমরা এ প্রেষণা অর্জন করি। এ জন্য যুথচারিতাকে সামাজিক প্রেষণা বলা হয়। যুথচারিতার কোনো জৈবিক ভিত্তি নেই এবং সব শ্রেণির প্রাণীতে এ প্রেষণাটি বর্তমান নেই। ছোট শিশুকে তার বাবা-মা আদর করে, সে তাদের সাথে মিশে আনন্দ পায়। ধীরে ধীরে সে খেলার সাথি এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। পরবর্তী সময়ে সে তার আশপাশের লোকদের সঙ্গ কামনা করে । যুথচারিতা জন্মগত না হলেও একটি শক্তিশালী সামাজিক প্রেষণা ।
HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল
যুথচারিতা একটি সামাজিক প্রেষণা-ব্যাখ্যা করো।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রোহিত ও রাতুল দুই বন্ধু। এবার তারা দুজনই এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পর দেখা গেল রোহিত A+ পেয়েছে কিন্তু রাতুল A+ পায়নি। তাদের পরিচিত জনেরা তাদেরকে দেখেই বুঝল যে, রোহিত এর ফলাফল প্রত্যাশিত হয়েছে কিন্তু রাতুলের ফলাফল প্রত্যাশিত হয়নি। কারণ রোহিতকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল কিন্তু রাতুলকে খুব বিষণ্ন দেখাচ্ছিল।রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর