শেয়ারFacebookWhatsApp

করণ আচরণ কাকে বলে ?

উত্তর: অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতকগুলো আচরণ করে, তাকে করণ আচরণ বলে ।

HSC Psychology 1st Paper Chapter 4 : প্রেষণা ও আবেগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Psychology 1st Paper · Chapter 4 : প্রেষণা ও আবেগ · সৃজনশীল

করণ আচরণ কাকে বলে ?

উদ্দীপক

question image দৃশ্যকল্প-২: রোহিত ও রাতুল দুই বন্ধু। এবার তারা দুজনই এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পর দেখা গেল রোহিত A+ পেয়েছে কিন্তু রাতুল A+ পায়নি। তাদের পরিচিত জনেরা তাদেরকে দেখেই বুঝল যে, রোহিত এর ফলাফল প্রত্যাশিত হয়েছে কিন্তু রাতুলের ফলাফল প্রত্যাশিত হয়নি। কারণ রোহিতকে খুব উৎফুল্ল দেখাচ্ছিল কিন্তু রাতুলকে খুব বিষণ্ন দেখাচ্ছিল।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

উত্তর

অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতকগুলো আচরণ করে, তাকে করণ আচরণ বলে ।

উত্তর

যুথচারিতা একটি অর্জিত প্রেষণা এবং সমাজে বসবাস করার ফলে আমরা এ প্রেষণা অর্জন করি। এ জন্য যুথচারিতাকে সামাজিক প্রেষণা বলা হয়। যুথচারিতার কোনো জৈবিক ভিত্তি নেই এবং সব শ্রেণির প্রাণীতে এ প্রেষণাটি বর্তমান নেই। ছোট শিশুকে তার বাবা-মা আদর করে, সে তাদের সাথে মিশে আনন্দ পায়। ধীরে ধীরে সে খেলার সাথি এবং বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। পরবর্তী সময়ে সে তার আশপাশের লোকদের সঙ্গ কামনা করে । যুথচারিতা জন্মগত না হলেও একটি শক্তিশালী সামাজিক প্রেষণা ।

উত্তর

'দৃশ্যকল্প-১' এর 'AA^{\prime} দ্বারা অভাববোধ, (Need) এবং 'DD^{\prime} দ্বারা উদ্দেশ্য সাধন (Goal) কে নির্দেশ করা হয়েছে। প্রাণীর মধ্যে যখন কোনো অভাববোধ দেখা দেয়, তখন তার মধ্যে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। কোনো ব্যক্তি ক্ষুধায় পীড়িত হলে অশান্ত ও চঞ্চল হয়ে উঠে। অভাববোধ থেকে উৎপন্ন অস্বস্তিকর অবস্থা প্রাণীকে | অভাব মেটাবার জন্য তাড়িত বা প্রবৃত্ত করে। প্রয়োজনের তাড়নায় প্রাণী সক্রিয় হয়ে ওঠে। প্রয়োজনের মধ্যে যে চালনার ভাব আছে, যা প্রাণীকে কার্যে প্রবৃত্ত করে তোলে তাকে প্রণোদনা বা তাড়না বলে । ক্ষুধার্ত হবার জন্য যে অস্থিরতা, তা ক্ষুধার্ত ব্যক্তির মধ্যে তাড়নার সৃষ্টি করে যার ফলে সে নিশ্চল অবস্থায় বসে থাকতে পারে না। উত্তেজনা উপশম বা অস্থিরতা লাঘব করার জন্য প্রাণী কতগুলো আচরণ করে, এই আচরণকেই করণ আচরণ বলা হয় । করণ আচরণসমূহ হলো কাম্যবস্তু লাভের জন্য প্রাণী আচরণ। এ পর্যায়ে ক্ষুধার্ত প্রাণী খাবার পাওয়ার জন্য বিভিন্ন ধরনের আচরণ প্রদর্শন করে থাকে। প্রেষণা চক্রের সর্বশেষ পর্যায় হলো উদ্দেশ্য সাধন বা কাম্যবস্তু লাভ করা। কাম্যবস্তু লাভ হলেই প্রেষণার অস্বাভাবিক শারীরিক অবস্থা দূরীভূত হয়ে যায় এবং প্রাণী পরিতৃপ্তি লাভ করে ও বিশ্রাম নেয়। বিশ্রামের কিছুকাল পরে প্রাণীর মধ্যে আবার প্রেষণা জন্ম লাভ করে। অর্থাৎ তার মধ্যে পর্যায়ক্রমে আবার উপরিউক্ত স্তরগুলোর আগমন ঘটে। মানুষ ও প্রাণী সারাজীবন ধরে এমনিভাবে প্রেষণা চক্রের মধ্যে আবতির্ত হয় । উদ্দীপকে উল্লিখিত অভাববোধ, তাড়না, করণ আচরণ, উদ্দেশ্য সাধন অর্থাৎ প্রেষণার স্তরগুলো এভাবেই আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে।

উত্তর

উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ রোহিত ও রাতুল এর আবেগের প্রকাশ হলো আনন্দ এবং দুঃখ । আনন্দ একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ আবেগ। ব্যক্তি আনন্দিত হলে সে তার শারীরিক ও মৌখিক অভিব্যক্তির মাধ্যমে আবেগ প্রকাশ করে। ব্যক্তি আনন্দিত হলে তা উচ্ছ্বাস বা উচ্ছ্বলতার মাধ্যমে অথবা হাসি চিৎকার বা হাত-পা ছুঁড়ে লাফানোর মাধ্যমে তা প্রকাশ করে । উদ্দীপকে রোহিত ও রাতুল দুই বন্ধু। এবার তারা দুজনই এইচ.এস.সি পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় রেজাল্ট দেওয়ার পর দেখা গেল রোহিত A+ পেয়েছে কিন্তু রাতুল A+ পায়নি। তাদের পরিচিত জনেরা তাদেরকে দেখেই বুঝল যে, রোহিত এর ফলাফল প্রত্যাশিত হয়েছে কিন্তু রাতুলের ফলাফল প্রত্যাশিত হয়নি। রোহিত পরীক্ষায় ভাল ফলাফলের কারণে খুবই তাকে উৎফুল্ল দেখায়। অপরদিকে, রাতুলের ফলাফল প্রত্যাশিত না হওয়ায় তার অভিব্যক্তিতে দুঃখ প্রকাশ পায়। কারণ ব্যর্থতা বঞ্চনা থেকে দুঃখের উদ্ভব হয়। দুঃখের কারণে ব্যক্তিকে বিষন্ন দেখায়। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ এ রোহিত এবং রাতুলের আবেগের বহিঃপ্রকাশ হলো আনন্দ ও দুঃখ ।
HSCPsychology 1st PaperChapter 4 : প্রেষণা ও আবেগরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত স্বপ্ন পূরণ হলে জনাব কাইফের বাড়বে- i. সামাজিক মর্যাদা ii. পৃথক ভাবমূর্তি প্রতিষ্ঠা iii. শিক্ষাগত যোগ্যতা নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়া অসমাপ্ত রেখে একটি ক্ষুদ্র ব্যবসায় শুরু করেন। ক্রমান্বয়ে তার আর্থিক সচ্ছলতা বেড়ে যাওয়ায় তিনি ছোট ভাই-বোনদের লেখা-পড়ার ব্যয়ভার বহনপূর্বক তার ব্যবসায়ের পরিধি সম্প্রসারণ করেন। পরবর্তীতে তিনি স্থানীয় বণিক সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি নিজ এলাকায় মায়ের নামে একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। • উদ্দীপকে বর্ণিত জনাব কাইফের ধাপে ধাপে উন্নতির বিষয়টি প্রেষণার কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদ প্রতিষ্ঠান থেকে বর্তমানে যে ধরনের প্রেষণা পাচ্ছেন তা হলো- i. আর্থিক ii. প্রতিরক্ষামূলক iii. অনার্থিক নিচের কোনটি সঠিক ?

Comilla · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বৃহদাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানে হিসাব সহকারী পদে দশ বছর যাবৎ কাজ করছেন। সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানটি বাছাই কমিটির মাধ্যমে শহীদকে হিসাবরক্ষণ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের বাসস্থান সুবিধা পাচ্ছেন। • শহীদকে প্রতিষ্ঠান কিসের ভিত্তিতে পদোন্নতি দেয়?

Comilla · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমেদ যেসব প্রেষণা দেন তা হলো— i. উপযুক্ত পারিশ্রমিক ii. সঠিক নেতৃত্ব iii. সিদ্ধান্ত নেওয়ায় অংশগ্রহণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার করেছেন। পূর্ব অভিজ্ঞতা না থাকলেও নেতৃত্বের কৌশল এবং কর্মীদের ভালো সুযোগ-সুবিধা দেওয়ায় অল্প দিনের মধ্যে তার মৎস্য খামারটি উন্নতি করছে। তিনি কর্মীদের মতামতের গুরুত্ব দেন। • জনাব আহমদের ব্যবসায়ের উন্নতিতে কী ধরনের প্রেষণা কাজ করছে?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অনার্থিক প্রেষণা কোনটি?

Sylhet · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

Comilla · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

হার্জবার্গের তত্ত্ব অনুযায়ী কোনটি রক্ষণাবেক্ষণমূলক উপাদান?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: জনাব কাইফ আর্থিক অসচ্ছলতার কারণে লেখা-পড়উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: উচ্চ মাধ্যমিক পাস শহীদ চট্টগ্রামের একটি বউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : সুনামগঞ্জের জনার আহমদ একটি মৎস্য খামার কনেতিবাচক প্রেষণার উপাদান হলো- i. পদাবনতি ii. বরখাস্ত iii. তিরস্কার নিচের কোনটি সকোনটি দ্বি-উপাদান তত্ত্বের প্রেষণামূলক উপাদান?অনার্থিক প্রেষণা কোনটি?কোনটি অনার্থিক প্রেষণার অন্তর্ভুক্ত ?কোনটি আর্থিক প্রেষণার উপাদান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

করণ আচরণ কাকে বলে ? | Prosthuti