অ্যাজোলা ইউরিয়া সারের বিকল্প'— উদ্দীপকের আলোকে উক্তিটি ব্যাখ্যা কর ।
উত্তর: অ্যাজোলা একটি ভাসমান জলজ পানা যা পৃথিবীর উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। অ্যাজোলার পাতার গহ্বরে Anabaena azoallae নামক নীলাভ সবুজ শেওলার একটি প্রজাতি বাস করে যা বায়ুমণ্ডল হতে মুক্ত নাইট্রোজেন সংযোজন করে অ্যাজোলার পাতার গহ্বরে জমা রাখে। এ অ্যাজোলা মাটিতে চাষ দিলে পাতার গহ্বরে জমাকৃত নাইট্রোজেন মাটিতে মিশে যায়। একই সাথে এটি উৎকৃষ্ট জৈব সার হিসেবে কাজ করে। আমরা জমিতে ইউরিয়া সার ব্যবহার করে থাকি নাইট্রোজেনের ঘাটতি পূরণের উদ্দেশ্যে। কিন্তু অ্যাজোলা ব্যবহার করে আমরা মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন যুক্ত করতে পারি। তাই আমরা বলতে পারি— অ্যাজোলা অণুজীব সার ইউরিয়া সারের বিকল্প
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
অ্যাজোলা ইউরিয়া সারের বিকল্প'— উদ্দীপকের আলোকে উক্তিটি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর