লাবনীর কার্যক্রমে অন্যদের উৎসাহিত হওয়ার বিষয়টি উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে লাবনী কৃষি শিক্ষকের পরামর্শে মাশরুম চাষ করে দ্রুত অর্থ উপার্জন শুরু করে। এতে এলাকার অন্যরাও উৎসাহিত হয়। লাবনীর কার্যক্রমে অন্যদের উৎসাহিত হওয়ার বিষয়টি নিচে মূল্যায়ন করা হলো- মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা। মাশরুম উৎপাদনে পুঁজি কম লাগে এবং অতি দ্রুত পুঁজি ফেরত আসে। এক কেজি মাশরুম উৎপাদন করতে খরচ হয় মাত্র ৪০ টাকা। যা ২০০ টাকায় বিক্রি করা যায়। অর্থাৎ প্রতি কেজিতে লাভ হয় ১৬০ টাকা। দেখা গেছে যে, ১০ বর্গফুট জায়গায় একসাথে ৫০০ স্পন চাষ করে ১৫ দিনে ৩০ কেজি মাশরুম উৎপাদন করা যায়। অর্থাৎ ৩০০০ টাকার বীজ বা স্পন প্যাকেট কিনে ১৫ – ২০ দিনে ৬০০০ টাকা পাওয়া যায়। এ প্যাকেট থেকেই আরো ২-৩ বার মাশরুম উৎপাদন করে ২/৩ মাসে ১৭ ১৮ হাজার টাকা উপার্জন করা যায়। এক হেক্টরে ২০০ টন মাশরুম চাষ হয় যা ১০ গুণ পরিমাণ বেশি আমিষ সরবরাহ করে। মাশরুম কুটির শিল্পের মতো ঘরে বসেই উৎপাদন করা যায়। মাশরুম চাষে শ্রমিক কম লাগে। এছাড়াও, মাশরুম চাষে ঝুঁকি কম কারণ প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই দ্বারা ক্ষতির সম্ভাবনা নেই। আবার, চাষ শেষে প্যাকেট জৈব সার হিসেবে জমিতে ব্যবহার ও বিক্রি করা যায়। মাশরুম চাষের এতসব সুবিধার কারণে লাবনী মাশরুম চাষ করে দ্রুত অর্থ উপার্জনে সক্ষম হয়। অল্প পুঁজিতে দ্রুত লাভবান হওয়ার ক্ষেত্রে 1 মাশরুম চাষ খুবই উপযোগী একটি পন্থা । উপরের আলোচনার আলোকে বলা যায়, লাবনীর কার্যক্রমে অন্যদের উৎসাহিত হওয়ার বিষয়টি খুবই যৌক্তিক ছিল ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
লাবনীর কার্যক্রমে অন্যদের উৎসাহিত হওয়ার বিষয়টি উদ্দীপকের আলোকে মূ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর