উদ্দীপকে কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি হলো “ভালো ফসল উৎপাদনে বীজ শোধনের গুরুত্ব অপরিসীম। নিচে উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করা হলো- যে প্রক্রিয়ার মাধ্যমে বীজে অবস্থিত রোগজীবাণু ধ্বংস করা হয় তাকে বীজ শোধন বলে । বীজবাহিত রোগ থেকে বীজকে রক্ষা করার জন্য বীজ শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীজ রোগজীবাণু মুক্তকরণ, বীজবাহিত রোগ থেকে চারা রক্ষা করা, পোকামাকড় থেকে বীজ রক্ষা, ফসলের গুণগতমান বৃদ্ধি প্রভৃতি কারণে বীজ শোধন করা প্রয়োজন। বীজ শোধন করে বপন করলে ফসলের ফলন বৃদ্ধি পায় এবং রোগজীবাণুমুক্ত চারা উৎপাদন করা যায় । সুতরাং উপরের আলোচনা হতে বুঝা যায়, রোগমুক্ত সুস্থ সবল চারা উৎপাদনের মাধ্যমে ভালো ফসল পাওয়ার ক্ষেত্রে অন্যতম পূর্বশর্ত হলো বীজ শোধন । অর্থাৎ কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটি অত্যন্ত যথাযথ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে কৃষি কর্মকর্তার শেষোক্ত উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর