উদ্দীপকে প্রদর্শিত পদ্ধতিটি সফল করার জন্য মৌ কলোনির রক্ষণাবেক্ষণ ব্যবস্থা কিরূপ হওয়া উচিত— বলে তুমি মনে কর।
উত্তর: উদ্দীপকে পদ্ধতিটি হলো মৌ-বাক্সের মাধ্যমে মৌমাছি পালন। এ পদ্ধতি সফল করার জন্য মৌ কলোনির রক্ষণাবেক্ষণ নিম্নরূপ হওয়া উচিৎ— সরিষা ক্ষেতে মৌবাক্স স্থাপনের পর এর রক্ষণাবেক্ষণে সাদিকের গৃহীত পদক্ষেপ নিম্নরূপ হবে— ১. মৌবাক্সের আশেপাশে মাকড়শার অবস্থান ক্ষতিকর। তাই মাকড়শার বাসা ধ্বংস করতে হবে । ২. মৌবাক্সের পিছন দিক একটু উঁচু হতে হবে যাতে বর্ষার পানি প্রবেশ করলে সহজেই গড়িয়ে বের হয়ে যায়। ৩. মৌবাক্সের আশেপাশে আগাছা পরিষ্কার করে রাখতে হবে। ৪. মৌচাকে ডিম, শূককীট ও শূককীটের আনুপাতিক হার সন্তোষজনক কি-না তা লক্ষ রাখতে হবে। ৫. মথ পোকায় আক্রান্ত বাচ্চাঘর চাক থেকে কেটে বাদ দিতে হবে । ৬. প্রতি সপ্তাহে মৌচাকের তলার কাঠ বা পাটাতন পরিষ্কার করতে হবে। ৭. মৌবাক্স যাতে উল্টে পড়ে না যায় সেজন্য বাক্সের উপর একটি ইট দিয়ে রাখতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে প্রদর্শিত পদ্ধতিটি সফল করার জন্য মৌ কলোনির রক্ষণাবেক্ষণ ব্…
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর