উদ্দীপকে বর্ণিত পতজ্ঞাটির পালন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে বর্ণিত পতঙ্গটি হলো মৌমাছি। সরিষা ক্ষেতে মৌমাছি পালন পদ্ধতি নিচে সংক্ষেপে বর্ণনা করা হলো- নির্জন, উঁচু ও যার অনতিদূরে ফুল গাছ আছে এমন স্থান মৌমাছি চাষের জন্য নির্বাচন করতে হবে। সরিষা ক্ষেতে মৌমাছি পালন করলে আরো লাভজনক উৎপাদন পাওয়া সম্ভব হয়। মৌবাক্স বসানোর জন্য সরিষা ক্ষেতের, আইলের উপর দেড় থেকে দুই ফুট উঁচু টুল (কাঠ বা লোহার রড দিয়ে তৈরি) বসাতে হয়। প্রথমে টুল চারটি পানিসমৃদ্ধ জলকান্দার উপর বসাতে হয়। টুলের উপর পাটাতনের কাঠটি বসাতে হয়। এবার পাটাতনের উপর ফ্রেমসহ বাচ্চা ঘর বসাতে হয়। বাচ্চা ঘরের উপর ফ্রেমসহ মধুঘর বসিয়ে দিতে হয়। এর ঠিক উপরে ঢাকনা বসিয়ে দিতে হয়। সবশেষে একেবারে উপরের ঢাকনাটি বসিয়ে দিতে হয়। একেবারে উপরের ঢাকনাসহ মৌবাক্সটি টুলের সাথে রশি বা তার দিয়ে শক্ত করে বাঁধতে হয়। মৌবাক্স বসানোর সময় খেয়াল রাখতে হয় যেন বাচ্চা ঘর ও মধুঘর পাটাতনের উপর লম্বালম্বিভাবে বসানো থাকে। ফলে মৌমাছি পাটাতনের উপরে বসে কুইন গেট দিয়ে সহজেই বাচ্চাঘর ও মধুঘরে যেতে পারে। মৌবাক্সের নিচে স্থাপন করা জলকান্দার পানি প্রতি ২ দিন পর পর পরিবর্তন করতে হয়। প্রতি ৭ দিন পর পর মৌচাক পরিষ্কার করতে হয়। মৌচাকে যাতে পোকা আক্রমণ করতে না পারে সেজন্য প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নিতে হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত পতজ্ঞাটির পালন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর