চিত্রে প্রদর্শিত 'C [গণিত] চিহ্নিত পর্যায়টি ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্রে 'C [গণিত] পর্যায়টি হলো গুটি বা কোকুন। নিচে পর্যায়টি ব্যাখ্যা করা হলো- লার্ভা শান্ত ও সংযত হয়ে খাওয়া বন্ধ করার পর নিজ দেহের রেশমগ্রন্থি থেকে রস ক্ষরণ করে দেহের চারদিকে গুটি বা কোকুন বুনতে শুরু করে। বুননের কাজে ব্যবহৃত বিশেষ প্রকৃতির অঙ্গটিকে স্পিনারেট বা বুননযন্ত্র বলে। লার্ভার মুখগহ্বরের সম্মুখভাগে বুননযন্ত্রটি অবস্থিত। এটি রেশমগ্রন্থি নিঃসৃত ক্ষরণকে সূত্রাকারে নিষ্কাশিত হতে সাহায্য করে। ক্ষরিত রস প্রথম অবস্থায় তরল থাকলেও বাতাসের সংস্পর্শে আসামাত্র সুন্দর, লম্বা, শক্ত সুতায় পরিণত হয়। সুতার উপরে আঠালো পদার্থ থাকে, ফলে সুতার প্যাচের সময় একটার সাথে আর একটা আটকে যায়। লার্ভা মাথা নাড়তে থাকে আর সুতা বের হয়ে একটা আবরণ তৈরি হতে থাকে। এ আবরণ ধীরে ধীরে ঘন হতে থাকে এবং লার্ভার দেহকে ঢেকে ফেলে । একে গুটি বা কোকুন বলে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
চিত্রে প্রদর্শিত 'C চিহ্নিত পর্যায়টি ব্যাখ্যা কর ।
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর