কী কী পদক্ষেপ নিলে প্রথম বছর রতন ও সোহাগ বীজ উৎপাদনে সক্ষম হতে পারতো ?
উত্তর: উদ্দীপকের বর্ণনানুযায়ী রতন ও সোহাগ কোনো প্রকার প্রশিক্ষণ বা অভিজ্ঞতা ছাড়াই পিঁয়াজ, সরিষা ও আলু বীজ উৎপাদন করে। কিন্তু তারা বিশুদ্ধ বীজ উৎপাদন করতে ব্যর্থ হয়। বিশুদ্ধ বীজ উৎপাদনের কিছু কৌশল আছে। এ কৌশলগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বিশুদ্ধ বীজ উৎপাদন করা সম্ভব নয়। যেমন- ১. বীজ সংগ্রহ : অনুমোদিত ও বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করতে হবে । অন্যথায় বিশুদ্ধ বীজের নিশ্চয়তা পাওয়া যায় না । ২. বীজ শোধন : বীজবাহিত রোগ ও পোকা থেকে বীজ ফসলকে রক্ষার জন্য বীজ শোধন করা প্রয়োজন । ৩. আগাছা দমন : আগাছা বীজের বিশুদ্ধতা নষ্ট করে। উৎপাদন খরচ বাড়ায়। এজন্য আগাছা হওয়ার সাথে সাথে আগাছা দমন করতে হবে। ৪. পৃথকীকরণ দূরত্ব : একই ফসলের বিভিন্ন জাতের মধ্যে পরাগায়ন হয়ে জাতের বিশুদ্ধতা যাতে নষ্ট না হয় সেজন্য বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা প্রয়োজন। অর্থাৎ বীজ ফসলের জমি থেকে একই জাতের ফসলের জমি নির্দিষ্ট দূরত্বে চাষ করতে হবে। এটি সম্ভব না হলে জমির চারদিকে পাহারা হিসেবে অন্য ফসলের চাষ করতে হবে। ৫. রোগিং : বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য ফসল, একই ফসলের অন্যজাত, আগাছা ইত্যাদি তুলে ফেলতে হবে । জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রোগিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ । রতন ও সোহাগ প্রশিক্ষণ গ্রহণ বা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে উপরোক্ত পদক্ষেপগুলো অনুসরণ করলে প্রথম বছরই বীজ উৎপাদনে সক্ষম হতো ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
কী কী পদক্ষেপ নিলে প্রথম বছর রতন ও সোহাগ বীজ উৎপাদনে সক্ষম হতে পারতো ?
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর