রতন ও সোহাগের উদ্যোগটি অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখতে পারে— সপক্ষে তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে রতন ও সোহাগ বিভিন্ন ফসলের বিশুদ্ধ বীজ উৎপাদন করেন এবং লাভবান হন । উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম হলো বীজ। ফসল উৎপাদনে প্রথমেই প্রয়োজন হয় বীজের। ফসল উৎপাদনে যেমন বীজ প্রয়োজন তেমনি ফসল বাড়ানোর জন্য ভালো বীজের প্রয়োজন । ভালো বা বিশুদ্ধ বীজ অধিক ফসল উৎপাদনের অন্যতম শর্ত। বিশুদ্ধ বীজ রোগবালাই, পোকামাকড় ও আগাছামুক্ত হয় যার ফলে উৎপন্ন ফসলে রোগ, পোকামাকড় ও আগাছা . বিস্তার কম হয় । উন্নতমানের বীজ উৎপাদিত পণ্যের গুণাগুণ বৃদ্ধি করে এবং অধিক ফসল উৎপন্ন করে। ভালো বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বেশি হয়, ফলে ফসল উৎপাদন বেশি হয় এবং ফসলের মান বৃদ্ধি পায় । অতএব, উপর্যুক্ত আলোচনা থেকে একথা বুঝা যাচ্ছে যে, অধিক ফসল উৎপাদনে ভালো বা বিশুদ্ধ বীজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই বলা যায়, রতন ও সোহাগের উদ্যোগটি অধিক ফসল উৎপাদনে নিঃসন্দেহে ভূমিকা রাখতে পারে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
রতন ও সোহাগের উদ্যোগটি অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখতে পারে— সপক্ষে ত…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর