শমসের মিয়ার বর্তমান বছরের আখ চাষ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত শমসের মিয়া বর্তমান বছরে মুড়ি আখ চাষ করেন। আখ কাটার পর ফেলে রাখা আখের গোড়া থেকে পুনরায় চারা বেরিয়ে এসে পরবর্তী মৌসুমে যে আখ প্রদান করে তাকে মুড়ি আখ বলে। নিচে মুড়ি আখ চাষ পদ্ধতি ব্যাখ্যা করা হলো- মুড়ি আখ চাষের জন্য ঈশ্বরদী-১৬ জাত ভালো। এ আখ চাষের জন্য মাটির সামান্য নিচে প্রথম চাষের আখ কাটতে হয়। আখ কাটার পর মরা পাতা ও পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে এবং লাঙল দ্বারা ৩- ৪টি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হবে। এ সময়ে হেক্টর প্রতি ৮- ১০ সে.মি. হলে হেক্টরপ্রতি ১০০-২০০ কেজি ইউরিয়া সার দিতে হবে। অন্যান্য যত্ন রোপা আখের ন্যায় করতে হবে। উপযুক্ত পরিচর্যার মাধ্যমে এ আখ থেকে ১-২ বছর পর পুনরায় ফলন পাওয়া যায় ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
শমসের মিয়ার বর্তমান বছরের আখ চাষ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর