উদ্দীপকে উল্লিখিত সারটি কীভাবে তৈরি করবে
উত্তর: উদ্দীপকে উল্লেখিত সারটি হলো অণুজীব সার। নিম্নে অণুজীব সার যেভাবে তৈরি করা যায় তা বর্ণনা করা হলো- ১. স্ট্রেইন নির্বাচন: রাইজোবিয়াম স্ট্রেইন শিম জাতীয় উদ্ভিদের শিকড়ের সুস্থ, সতেজ ও লাল বর্ণের নডিউল থেকে সংগ্রহ করে পরীক্ষাগারে স্টক কালচার তৈরি করা হয়। বিশেষ কতকগুলো বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে নিশ্চিত স্ট্রেইন নির্বাচন করা হয়। ২. আবাদ মাধ্যমে কঠিন ও তরল এই দুই ধরনের আবাদ মাধ্যমে জীবাণুসার তৈরি করা হয়। কঠিন আবাদ মাধ্যমের মধ্যে রয়েছে- পিট মাটি, কাঠের গুঁড়া ও ছাই জীবাণুসারে জীবাণু দীর্ঘদিন যাবৎ টিকে থাকে। ব্যবহারের সুবিধা বিবেচনায় আবাদ মাধ্যমের যথেষ্ট পানি ধারণ ক্ষমতা ও প্রচুর পরিমাণ কার্বন থাকতে হবে। তরল মাধ্যমটি ১৫ পাউন্ড চাপে ১২০° সে. তাপমাত্রায় শোষন করা হয় এবং নির্বাচিত জীবাণু জন্মানো হয় । ৩. পিট প্রস্তুতকরণ : পিট মাটি রাইজোবিয়াম নামক অণুজীবের বাহক হিসেবে ব্যবহৃত হয়। পিট মাটি সংগ্রহ করে রোদে শুকানো হয়। অতঃপর গুঁড়া করা হয়। রাইজোবিয়াম জন্মানোর জন্য ২০০ মেশ চালুনি দিয়ে পিট চালা হয় এবং প্রয়োজনমতো চুন মিশিয়ে pH ৬.৫ – ৭.০ এ আনা হয়। পলিথিন ব্যাগে ভরে তা অটোক্লেভ দিয়ে নির্দিষ্ট সময়ে তাপে শোধন করা হয়। এরপর গামা রেডিয়েশন দিয়ে পিট মাটি জীবাণুমুক্ত করা হয়। পিট মাটির প্যাকেটে সিরিঞ্জের সাহায্যে অণুজীব প্যাকেটে ঢুকাতে হয়। এরপর তরল অণুজীব কালচার ও পিট ভালোভাবে মিশিয়ে কয়েকদিন রেখে বীজের সঙ্গে মিশিয়ে বাজারজাত করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সারটি কীভাবে তৈরি করবে
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর