উদ্দীপকে উল্লিখিত ধান চাষের বিশেষ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ধান চাষের বিশেষ পদ্ধতিতে ১০-১৫ দিনের চারা প্রতি গোছায় একটি করে রোপণ করা হয় অর্থাৎ এটি ধান চাষে SRI পদ্ধতি SRI হলো পানি সেচের মাধ্যমে ধান চাষের এম একটি কৃষি পরিবেশগত পদ্ধতি যাতে মাটি, পানি ও উদ্ভিদ পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা কিছুটা ভিন্নরকম করতে হয় অথচ ধানের ফলন হয় স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। নিচে পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- ১. চারার বয়স : কম বয়সের (১০ - ১৫ দিনের) চারা রোপণ করা হয়। এতে চারা শক্ত থাকে বলে মারা যায় না এবং রোপণের পর আগাম থোড় বের হয় না । রোপণ দূরত্ব : এ পদ্ধতিতে সারি থেকে সারির দূরত্ব ২৫-৪০ সে.মি. করে বর্গাকারে চারা রোপণ করা হয়। প্রতি গোছাতে মাত্র একটি চারা রোপণ করা হয়। ৩. সার ব্যবস্থাপনা : SRI পদ্ধতিতে রাসায়নিক সার কম দিয়ে জৈব সার বেশি দেওয়া হয়। এতে মাটি, পানি ও বাতাসের পরিবেশ ভালো থাকে। ৪. আগাছা দমন : রাইচ উইডার দিয়ে আগাছা দমন করে মাটির সাথে আগাছা মিশিয়ে দেওয়া হয়, যা পচে জৈব সারের কাজ করে। চারা রোপণের ১০-১২ দিন পর থেকে কাইচ থোড় আসা পর্যন্ত ২/৩ বার এ কাজ করতে হবে। a. বীজ বপন ও বীজ হার SRI পদ্ধতিতে বিশুদ্ধ ও ভালো বীজ নির্বাচন করতে হয়। এক্ষেত্রে প্রচলিত পদ্ধতির চেয়ে ৭০-৮০% বীজ কম লাগে। হেক্টর প্রতি জমিতে চারা রোপণের জন্য মাত্র ৬-৭ কেজি বীজের প্রয়োজন হয়। ৬. সেচ ব্যবস্থাপনা : পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো (AWD) পদ্ধতিতে সেচ দিতে হয়। ৭. ফসল সংগ্রহ : সনাতন পদ্ধতির তুলনায় ১০-১৫ দিন পূর্বে ফসল পেকে যায় ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ধান চাষের বিশেষ পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর