বর্তমান প্রেক্ষাপটে মি. আলমের সিদ্ধান্ত কতটুকু সঠিক ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: মি. আলম একজন ভূমিহীন বেকার যুবক। সে তার পুষ্টি চাহিদা পূরণ এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য মাশরুম চাষের উপর প্রশিক্ষণ নেন এবং মাশরুম চাষ শুরু করেন। মাশরুম একটি সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন উৎকৃষ্ট সবজি। মাশরুমে পুষ্টিগুণ, ভেষজ গুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আমিষের পরিমাণ আলু হতে দ্বিগুণ, টমেটো হতে চারগুণ এবং কমলালেবু হতে প্রায় ছয়গুণ বেশি। এছাড়া মাশরুম চাষে খরচ অনেক কম এবং লাভ অনেক বেশি। এতে কম পুঁজিতে যেকোনো জায়গায় সারাবছর চাষ করা যায়। মাশরুম চাষে বাড়তি আবাদি জমির প্রয়োজন হয় না। প্রায় ২০০০ টাকা বিনিয়োগ করে ৫০০০ টাকার বেশি বিক্রয়মূল্য পাওয়া যায়। এছাড়াও মাত্র ১০ - ১৫ দিনে মাশরুম উৎপাদন করা সম্ভব এবং পুঁজি তাড়াতাড়ি ফেরত আন্সে। কারণ প্রতিদিন মাশরুম সংগ্রহ করা যায় । উপরের বর্ণনার আলোকে বলা যায়, মাশরুম চাষের মাধ্যমে মি. আলম তার পুষ্টি চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। একই সাথে তার বেকারত্বও দূর করে স্বাবলম্বী হতে পেরেছে। সুতরাং বলা যায় যে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে মি. আলমের মাশরুমের মতো লাভজনক ব্যবসার সিদ্ধান্ত যৌক্তিক, যথার্থ ও সঠিক ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
বর্তমান প্রেক্ষাপটে মি. আলমের সিদ্ধান্ত কতটুকু সঠিক ? উদ্দীপকের আলো…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর