কৃষকদের ভালো ফলন না পাওয়ার কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কৃষকরা সরিষা চাষের সমস্ত অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পন্ন করেও ভালো ফলন পাননি । বাংলাদেশের প্রধান ভোজ্য তেলবীজ ফসল হলো সরিষা। সরিষার ভালো ফলনের জন্য আগাছা দমন, সেচ ও সার প্রয়োগ রোগিং ইত্যাদির অন্তর্বর্তীকালীন পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। তথাপিও সরিষার ভালো ফলন আসবে না যদি না সেখানে পরাগায়ন সংঘটিত না হয়। মৌমাছি ফুলের পরাগায়ন সংঘটিত হওয়ার বাহক হিসেবে কাজ করে। মৌমাছি ও সরিষার মাঝে আন্তঃসম্পর্ক বিদ্যমান। মৌমাছি মধু সংগ্রহ করতে গিয়ে সরিষার এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায় । এভাবে মৌমাছির মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরের মাধ্যমে পরাগায়ন সংঘটিত হয়। যার ফলশ্রুতিতে সরিষার ফলন ভালো হয় । উদ্দীপকে শীতলাই গ্রামের কৃষকদের সরিষা ক্ষেতে সমস্ত অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা সত্ত্বেও ভালো ফলন না পাওয়ার একমাত্র কারণ হলো পরাগায়ন সংঘটিত না হওয়া । পরিশেষে উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ফুলের পরাগায়ন ভালো ফলন লাভের পূর্বশর্ত। যার অভাবে উদ্দীপকে কৃষকেরা সরিষার ভালো ফলন পায়নি।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
কৃষকদের ভালো ফলন না পাওয়ার কারণ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর