উদ্দীপকের চিত্র-১ উদ্ভিদটি দিয়ে কীভাবে সার তৈরি করা হয় তা বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এ প্রদর্শিত উদ্ভিদটি হলো ধৈঞা যা দিয়ে সবুজ সার ; তৈরি করা যায় । নিচে ধৈঞা দিয়ে সবুজ সার তৈরির প্রক্রিয়া বর্ণনা করা হলো- ১. প্রথমে ধৈঞ্চা চাষের জন্য জমি নির্বাচন করতে হবে। ২. দু-একটি চাষ দিয়ে শতক প্রতি ৭০ গ্রাম ফসফেট ও ৫০ গ্রাম পটাশ ছিটাতে হবে । ৩. এরপর শতক প্রতি ২০০ গ্রাম বীজ বুনলে খুব ঘন হয়ে চারা গজাবে । ৪. বীজ বপনের প্রায় আড়াই মাসের মধ্যে গাছে ফুল আসা শুরু করলে লাঙল দ্বারা গাছগুলো মাটির নিচে ফেলতে হবে। ৫. পচন শুরু হলে দু সপ্তাহ পর পর ৩টি চাষ দিলে ধৈজ্ঞার গাছ সম্পূর্ণভাবে পচে সারে পরিণত হবে। এভাবে প্রস্তুত সবুজ সার হতে প্রতি শতকে ৩৫০ গ্রাম হতে ৪৫০ গ্রাম নাইট্রোজেন যুক্ত হয় এবং ১২ কেজি হতে ১০০ কেজি পর্যন্ত জৈব পদার্থ যুক্ত হয় ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-১ উদ্ভিদটি দিয়ে কীভাবে সার তৈরি করা হয় তা বর্ণনা …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর