মাটির উর্বরতা বৃদ্ধিতে চিত্র-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ এ শিম জাতীয় বা ডালজাতীয় উদ্ভিদের নডিউলযুক্ত শিকড় দেখানো হয়েছে। মাটির উর্বরতা বৃদ্ধিতে এর গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- শিম বা ভাল জাতীয় উদ্ভিদ হলো লিগোমিনোসি পরিবারের অন্তর্ভুক্ত ফসল। এগুলো একদিকে যেমন মাটির উপরিভাগকে আবৃত রেখে ভূমিক্ষয়রোধ করে অন্যদিকে ফসলের জমিতে পুষ্টি উপাদান যোগ করে। এদের মূলে সৃষ্ট নডিউল মাটির উর্বরতা বৃদ্ধি করে। কিছু অণুজীব যেমন রাইজোবিয়াম দিয়ে তৈরি রাইজোবিয়াম অণুজীব সার জমিতে দিলে এরা বংশবৃদ্ধি করে। এরা মাটিতে শিম ও ডাল জাতীয় উদ্ভিদের শিকড়ে ও দেহে গুটি বা নডিউল তৈরি করে বায়ুমণ্ডলে বিদ্যমান মুক্ত নাইট্রোজেন আহরণ করে গাছে ও মাটিতে সংযোজন করে। এভাবে মাটিতে নাইট্রোজেন সংযোজনের ফলে মাটির উর্বরতা বাড়ে এবং অতিরিক্ত ইউরিয়া সার প্রয়োগ করতে হয় না। তাছাড়া রাইজোবিয়াম অণুজীব সার ব্যবহারে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। সর্বোপরি ফসলের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে । পরিশেষে বলা যায়, অণুজীবের সহায়তায় শিম ও ডালজাতীয় উদ্ভিদের মূলে সৃষ্ট নডিউল বায়ুমণ্ডলের নাইট্রোজেন সংবন্ধন ও তা মাটিতে সংযোজনের মাধ্যমে মাটির উর্বরতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মাটির উর্বরতা বৃদ্ধিতে চিত্র-২ এর গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর