হাসেম মিয়া কীভাবে একটি উন্নত জাতের বাছুর পেলেন, ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে হাসেম মিয়া যেভাবে একটি উন্নত জাতের বাছুর পেলেন তা নিচে ব্যাখ্যা করা হলো- উন্নত জাতের ষাঁড়ের বীর্য দিয়ে দেশি জাতের বকনা বা গাভীকে প্রথমবার প্রজনন করালে উৎপাদিত বাচ্চায় উন্নত ষাড়ের গুণাগুণ থাকে ৫০%। উক্ত বাচ্চা গাভী হলে তাকে আবার উন্নত জাতের ষাঁড় দ্বারা প্রজনন করানো হলে ৭৫% উন্নত জাতের বাছুর হবে। বাছুরটি গাভী হলে এর সাথে আবার উন্নত জাতের ষাঁড় বা বীর্য দ্বারা প্রজনন করানো হলে তৃতীয় বংশধরের এ বাছুরে ৮৭.৫% উন্নত বৈশিষ্ট্য থাকবে। তৃতীয় বংশধর গাভীর সাথে উন্নত জাতের ষাঁড়ের সাথে প্রজনন করানো হলে ৯৩.৭৫% উন্নত বৈশিষ্ট্যের গাভী পাওয়া যাবে (৪র্থ বংশধর)। ৪র্থ বংশধর গাভীর সাথে উন্নত জাতের ষাঁড়ের প্রজনন করানো হলে ৯৬.৮৮% উন্নত বৈশিষ্ট্যের গাভী পাওয়া যাবে (৫ম বংশধর)। ৫ম বংশধর গাভীর সাথে উন্নত জাতের ষাঁড়ের প্রজনন করানো হলে ৯৮.৪৫% উন্নত বৈশিষ্ট্যের গাভী পাওয়া যাবে (৬ষ্ঠ বংশধর)। ৬ষ্ঠ বংশধর গাভীর সাথে উন্নত জাতের ষাঁড়ের প্রজনন করানো হলে ৯৯.২৪% উন্নত বৈশিষ্ট্যের গাভী পাওয়া যাবে (৭ম বংশধর)। ৭ম বংশধর গাভীর সাথে উন্নত জাতের ষাড়ের প্রজনন করানো হলে ৯৯.৬১% উন্নত বৈশিষ্ট্যের গাভী পাওয়া যাবে (৮ম বংশধর) । এভাবে ৮/৯ বার প্রজনন করলে খাঁটি উন্নত জাতের গরু পাওয়া যায়। আর উন্নত জাতের গরু উৎপাদনের এ ধারাবাহিক প্ৰক্ৰিয়া অবলম্বন করে উদ্দীপকের হাসেম মিয়া একটি উন্নত জাতের বাছুর পেলেন ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
হাসেম মিয়া কীভাবে একটি উন্নত জাতের বাছুর পেলেন, ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর