উদ্দীপকে উল্লিখিত সবজির উৎপাদন কৌশল সহজ— ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সরজিটি হলো মাশরুম যা একটি উন্নতমানের ছত্রাক জাতীয় উদ্ভিদ। মাশরুম সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন উৎকৃষ্ট সবজি। মাশরুম চাষে আবাদি জমির দরকার হয় না। ঘরের মধ্যেই চাষ করা যায়। প্রথমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে কম্পোস্ট ভর্তি স্পন (বীজ) সংগ্রহ করতে হয় । তারপর মাশরুম বীজের প্যাকেটের দুই পাশে কাঁধ বরাবর ইংরেজি 'D [গণিত] আকৃতিতে কেটে কাটা অংশটি চামচ বা ব্লেড দিয়ে চেঁছে নিতে হয় এবং প্যাকেটটি পানিভর্তি প্লাস্টিক গামলায় ২৫ মিনিট ভিজিয়ে রাখতে হয়। পরবর্তীতে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলার জন্য ৫ - ১০ মিনিট উত্তপ্ত করে রাখার পর তাকে রাখা হয়। দ্বিতীয় দিন থেকে প্রতিদিন ৩ – ৪ বার প্যাকেটের গায়ে পানি স্প্রে করতে হয় এবং ঘরের চারপাশের বেড়া দিয়ে কমপক্ষে দু'বার পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়। ২ – ৩ দিনের মধ্যে প্যাকেটের গায়ে ছোট মাশরুম বের হলে স্পনের গায়ে হালকাভাবে পানি স্প্রে করতে হয়। এভাবে ৫ – ৭ দিন পর মাশরুম বড় হলে সংগ্রহ করা হয়। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, মাশরুম উৎপাদন কৌশল অত্যন্ত সহজ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সবজির উৎপাদন কৌশল সহজ— ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর