উদ্দীপকের ৫নং ধাপটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের ৫নং ধাপটি হলো মধু আহরণ। নিচে মধু আহরণ পদ্ধতিটি বর্ণনা করা হলো- মৌচাক যখন মধু দিয়ে পূর্ণ হয় তখন মধু আহরণ করতে হয়। মৌচাকটি যখন মধুতে পরিপূর্ণ হয়ে সাদা আবরণের মতো দেখা যায়। তখন ধোঁয়া দিয়ে মৌমাছিকে মধু ঘর থেকে সরিয়ে পাটাতনের উপর জড়ো করা হয়। এরপর, মধুঘরের পুরো মৌচাক কালো কাপড় দিয়ে ঢেকে রেখে, ধীরে ধীরে কাপড় সরিয়ে ফ্রেমগুলো একে একে বের করে আনা হয়। ফ্রেমগুলো পরিষ্কার গামলা বা বালতির উপর রাখা হয় এবং চাকু দিয়ে ফ্রেম থেকে মোমসহ সাদা স্তরটি কেটে নামানো হয়। তারপর, মধু নিষ্কাশন যন্ত্রে ফ্রেমটি বসিয়ে হাতল ঘুরিয়ে মধু বের করা হয়। মধু বের করার পর, পাতলা ও পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়ে কাচের শুষ্ক পাত্রে সংরক্ষণ করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
উদ্দীপকের ৫নং ধাপটি বর্ণনা কর।
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর