হাবিব সাহেব কীভাবে উক্ত সার উৎপাদন করেন? পদ্ধতিটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের হাবিব সাহেব নীলাভ সবুজ শেওলা তথা অ্যাজোলা অণুজীব সার উৎপাদন করেন। নিচে এই উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করা হলো ধানের চারা রোপণের সময়ের ওপর অ্যাজোলা উৎপাদন নির্ভর করে। ধানের চারা রোপণের ১১ ১৫ দিন আগ থেকে অ্যাজোলা উৎপাদন শুরু হয়। মাঠ পর্যায়ে অ্যাজোলা উৎপাদন পদ্ধতি- ১. প্রথমে নির্দিষ্ট মাপের একটি ধানি জমি নির্বাচন করে আগাছা ও আবর্জনা পরিষ্কার করে তা লম্বালম্বি ও আড়াআড়িভাবে চাষ দিয়ে সমান করতে হবে। ২. এবার জমিটি ৫ -১০ সে.মি. পানির গভীরতায় হালকা সেচ দিয়ে প্রতি বর্গ মিটারে ৫ গ্রাম হারে টি.এস.পি. সার প্রয়োগ করতে হবে। হালকা বুনটবিশিষ্ট জমিতে প্রতি বর্গমিটারে ১ গ্রাম হারে এম. পি. সার প্রয়োগ করতে হবে। ৩. এবার জমিটিতে প্রতি বর্গমিটারে ১০০ -২০০ গ্রাম হারে অ্যাজোলা প্রয়োগ করে জমিটি আগাছা মুক্ত রাখতে হবে এবং শামুক, ডায়াফিড ইত্যাদি দমনের জন্য প্রতি বর্গমিটারে ৩.০ গ্রাম ফুরাডান প্রয়োগ করতে হবে। ৪. অ্যাজোলা জন্মানোকে ত্বরান্বিত করার জন্য বাঁশের ব্রাশ দিয়ে মাঝখানে মাঝখানে সাবধানে নেড়ে দিতে হবে। ৫. নার্সারি প্লটের ওপর কৃত্রিম খড় বা ছাউনি দিয়ে ছায়ার ব্যবস্থা করতে হবে। ৬. ১০ – ২০ দিনের মধ্যে অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে জমিতে অ্যাজোলা তৈরি হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
হাবিব সাহেব কীভাবে উক্ত সার উৎপাদন করেন? পদ্ধতিটি বর্ণনা কর।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর