মাশরুমের চাষের আধুনিক পদ্ধতি নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো-
১. প্রয়োজনীয় উপকরণ- মাশরুম বীজ বা স্পন, কাঠের গুঁড়া, ধানের কুঁড়া, পলিথিন ব্যাগ, স্পেয়ার, অটোক্লেভ, মোম লাগানো কাগজ, তুলা ও ও তাক। তাক।
২. প্রথমে কাঠের গুঁড়া এবং ধানের কুঁড়া মিশিয়ে ৬৫% পানি যোগ করে গামলায় ভিজিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণ পলিথিন ব্যাগে ৫০০ গ্রাম পরিমাণ ভরে গর্ত করে মুখ বন্ধ করতে হবে।
৩. ব্যাগগুলো অটোক্লেডে ১০০০০ তাপে ৩০-৪০ মিনিট জীবাণুমুক্ত করে ঠান্ডা জায়গায় রাখতে হবে। পরে, ব্যাগের ছিদ্র দিয়ে মাশরুম বীজ ঢুকিয়ে জীবাণুমুক্ত ঘরে ২০-২৫°C তাপমাত্রায় ২০ দিন রাখতে হবে।
৪. মাইসেলিয়াম বেড়ে গেলে ব্যাগের উপরের অংশ চেঁছে 'D আকৃতিতে কেটে মুখে পানি স্প্রে করে ঠান্ডা করে তাকে সাজিয়ে রাখতে হবে। এসময় আলো-বাতাসযুক্ত ঘরে রাখা উচিত।
৫. ১০-১৫ দিনের মধ্যে মাশরুম গজাবে। মোট ৩৫/৪০ দিন সময় লাগে। মাশরুম প্রথমে খুব ছোট সাদা রঙের হয়ে গজাবে, পরে ধীরে ধীরে ফুলের পাপড়ির মতো থোকায় থোকায় বড় হবে। উপরের অংশ ছাই রঙের হলে সংগ্রহ করা যায়।