উদ্দীপকে কমলের পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আগাছা দমন পদ্ধতির ভূমিকা নিম্নে বিশ্লেষণ করা হলো-
ফসলের বীজ উৎপাদন করতে গেলে আগাছা দমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আগাছা শুধুমাত্র ফসলের উন্নতি বাধাগ্রস্ত করে না, বরং মাটির পুষ্টি শোষণ এবং সেচের পরিমাণও বাড়িয়ে দেয়। এছাড়াও বীজের বিশুদ্ধতা নষ্ট করে। ফলে পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য আগাছা দমন বা রোগিং করা গুরুত্বপূর্ণ। রোগিং হলো বীজের মূল জাত বা প্রকৃত ফসলের বাইরে অন্য জাত বা ফসলের গাছ তুলে ফেলার প্রক্রিয়া, যা জাতের বিশুদ্ধতা রক্ষা করতে সহায়তা করে। এটি তিনটি পর্যায়ে। করা হয়। প্রথমত, শারীরিক বৃদ্ধি পর্যায়ে নির্বাচিত জাতের গাছের সাথে পার্থক্য দেখা গেলে তা তুলে ফেলতে হয়। দ্বিতীয়ত, ফুল উৎপাদন পর্যায়ে, যদি প্রথম রোগিং এ কোনো গাছ চিহ্নিত না করা হয়, তবে ফুল আসার সময় তা তুলে ফেলতে হবে। শেষত, ফসল পরিপক্ক হওয়ার আগে, ফসলের মধ্যে কোনো পার্থক্য দেখা গেলে গাছগুলো তুলে ফেলতে হয়।
আগাছা দমনের ফলে পেঁয়াজের বীজের মান অক্ষুণ্ণ থাকে এবং বিশুদ্ধতা বজায় থাকে। তাই বলা যায় কমলের আগাছা দমন পদ্ধতির ভূমিকা অপরিসীম।