শেয়ারFacebookWhatsApp

ডাল জাতীয় ফসলে অণুজীব সার কেন উপকারী? ব্যাখ্যা কর ।

উত্তর: ডাল জাতীয় ফসলে অণুজীব সার উপকারী কারণ— ডাল জাতীয় ফসলে অণুজীব সার ব্যবহার করলে ইউরিয়া সারের প্রয়োজন হয় না। ফলে রাসায়নিক সারের সাশ্রয় হয় এবং ফসলের উৎপাদন ব্যয় কমে যায়। অণুজীব সার ব্যবহারে ডাল জাতীয় ফসলের দানায় আমিষের পরিমাণ বৃদ্ধি পায়। এ সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পরিবেশ সুরক্ষায় অণুজীব সার বিশেষ সহায়ক ।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

ডাল জাতীয় ফসলে অণুজীব সার কেন উপকারী? ব্যাখ্যা কর ।

উদ্দীপক

বর্তমানে কৃষকরা অনেক অণুজীব সার জমিতে ব্যবহার করছে। এ সকল সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং এদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই । অ্যাজোলা এসকল সারের মধ্যে অন্যতম । তাই জমিতে অ্যাজোলা ব্যবহার করলে ফসলের ফলন বৃদ্ধি পায় ।

Dhaka · 2023

উত্তর

ট্রাইকোডার্মা হচ্ছে এক ধরনের মৃতজীবী ছত্রাক যা অণুজীব সার ও বালাইনাশক হিসেবে ব্যবহৃত হয় ।

উত্তর

ডাল জাতীয় ফসলে অণুজীব সার উপকারী কারণ— ডাল জাতীয় ফসলে অণুজীব সার ব্যবহার করলে ইউরিয়া সারের প্রয়োজন হয় না। ফলে রাসায়নিক সারের সাশ্রয় হয় এবং ফসলের উৎপাদন ব্যয় কমে যায়। অণুজীব সার ব্যবহারে ডাল জাতীয় ফসলের দানায় আমিষের পরিমাণ বৃদ্ধি পায়। এ সারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পরিবেশ সুরক্ষায় অণুজীব সার বিশেষ সহায়ক ।

উত্তর

অ্যাজোলা একটি ভাসমান জলজ পানা যা পৃথিবীর উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। অ্যাজোলার পাতার গহ্বরে Anabaena azoallae নামক নীলাভ সবুজ শেওলার একটি প্রজাতি বাস করে যা বায়ুমণ্ডল হতে মুক্ত নাইট্রোজেন সংযোজন করে অ্যাজোলার পাতার গহ্বরে জমা রাখে। এ অ্যাজোলা মাটিতে চাষ দিলে পাতার গহ্বরে জমাকৃত নাইট্রোজেন মাটিতে মিশে যায়। একই সাথে এটি উৎকৃষ্ট জৈব সার হিসেবে কাজ করে। আমরা জমিতে ইউরিয়া সার ব্যবহার করে থাকি নাইট্রোজেনের ঘাটতি পূরণের উদ্দেশ্যে। কিন্তু অ্যাজোলা ব্যবহার করে আমরা মাটিতে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন যুক্ত করতে পারি। তাই আমরা বলতে পারি— অ্যাজোলা অণুজীব সার ইউরিয়া সারের বিকল্প

উত্তর

অ্যাজোলা একটি ভাসমান ক্ষুদ্র পানা যা পৃথিবীর উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। অ্যাজোলা দিয়ে তৈরি অ্যাজোলা সার একটি উৎকৃষ্টমানের অণুজীব সার। অ্যাজোলা মাটিতে নাইট্রোজেন যোগ করে মাটির উর্বরতা এবং গুণাগুণ বৃদ্ধি করে। ফসলের ফলন বৃদ্ধিতে অ্যাজোলা চাষের গুরুত্ব উদ্দীপকের আলোকে মূল্যায়ন করা হলো— অ্যাজোলা অতি দ্রুত বর্ধনশীল, প্রতি ৫ দিনে এর দৈহিক ওজন প্রায় দ্বিগুণ হয়। অ্যাজোলা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়ায়। প্রতি হেক্টর জমিতে ২৫০- ৫০০ কেজি নাইট্রোজেন মাটিতে যোগ করতে পারে যা ৫৫0 ১১০০ কেজি ইউরিয়ার সমান। এছাড়াও প্রতি ১ হেক্টরে মাত্র ৮ ১০ দিনে ১ ৩ টন অ্যাজোলা হতে ৭-১৫ টন ৬%-জৈব সার উৎপন্ন হয়। এসব জৈব পদার্থের শুষ্ক ওজনে -৪ নাইট্রোজেন, ০.৫ ১.০% ফসফরাস, ২ - ৬% পটাশ, ০.৫% ম্যাগনেসিয়াম, ০.৪ ১.০% ক্যালসিয়াম, ০.১১ 0.30% ম্যাঙ্গানিজ ও ০.০৬ – ০.১৬% লৌহ থাকে। অ্যাজোলা অধিক ঘন করে চাষ করলে জমিতে নাইট্রোজেনের মাত্রা বাড়তে থাকে। ফলে জমিতে রাসায়নিক সার বিশেষ করে ইউরিয়া প্রয়োগের প্রয়োজন কমে যায়। পরিবেশ দূষণ রোধ করে মাটির বুনটের অবস্থার উন্নয়ন সাধন করে। রাসায়নিক সার প্রয়োগের প্রয়োজনীয়তা কমে যাওয়ায় উৎপদন খরচ কমে যায় এবং কম খরচে অধিক ফলন পাওয়া যায়। ফসলের জমিতে অ্যাজোলা জন্মানোর কারণে অন্যান্য ক্ষতিকর আগাছা জন্মাতে পারে না বলে উদ্ভিদ পুষ্টির অপচয় কম হয়। পরিশেষে বলা যায়, উৎপাদন খরচ কমিয়ে অধিক ফলন প্রাপ্তিতে অ্যাজোলা চাষ একটি যুগান্তকারী পদক্ষেপ।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তিDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

Sylhet · 2016

  • ভোগ
  • বিলাসিতা
  • উৎপাদন
  • অপচয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়োজনীয় চাহিদা iii. প্রথাগত চাহিদা নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?

Sylhet · 2017

  • উৎপাদন নিয়ন্ত্রণের
  • মান নিয়ন্ত্রণের
  • উৎপাদন দক্ষতার
  • মূলধনের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?

Jessore · 2017

  • অর্থায়ন
  • বণ্টন
  • কৃষি
  • প্রসার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। ২০২০ সালে 'আজিম সু' কোম্পানির অবস্থা ভালো হওয়ার কারণ- i. প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি পেয়েছে ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে iii. সম্পদের কাম্য ব্যবহার হয়েছে নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i, ii ও iii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। আজিম সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা কত?

Barisal · 2017

  • ২.১৭২
  • ২.১৭৪
  • ২.২৭৪
  • ২.৫০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদী প্রথম পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?

Dinajpur · 2019

  • সময়গত
  • ৰূপগত
  • সেবাগত
  • স্থানগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

Barisal · 2019

  • রূপগত
  • স্থানগত
  • কালগত
  • স্বত্বগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

Jessore · 2019

  • শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান
  • মা কর্তৃক সন্তানের আদর স্নেহ দেওয়া
  • অসুস্থ পিতামাতার সেবা করা
  • অন্ধকে রাস্তা পারাপারে সহায়তা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টিনিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।