উদ্দীপকে প্রদর্শিত চিত্রের মৌ-বাক্সে মৌমাছি রাখার ও পালনের কৌশল ব্যাখ্যা করা হলো-
প্রথমত মৌবাক্সগুলোকে ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে। এরপর মৌবাক্সগুলোকে সরিষা ক্ষেতে স্থাপন কাজ শুরু করতে হবে। মৌ-বাক্সকে তক্তার মাঝখানে ফাঁকযুক্ত ১৮ ইঞ্চি উঁচু ছোট স্ট্যান্ডের ওপর বসাতে হবে। মৌ-বাক্সকে উদ্যানের সোজা পূর্ব কিংবা পশ্চিমমুখী করে বসালে সূর্যের আলো সরাসরি বাক্সে প্রবেশ করে চাকের ক্ষতি করতে পারে। আর উত্তর অথবা দক্ষিণমুখী করে বসালে বৃষ্টির বেগ চাকের ক্ষতি করে। তাই মৌ-বাক্সকে উদ্যানের উত্তর পূর্বমুখী করে বসানোই সর্বাপেক্ষা উত্তম। টেবিলের খুঁটি বা পায়া বেয়ে পিঁপড়া উঠে মৌ-বাক্স আক্রমণ করতে পারে, তাই প্রতিটি খুঁটি বা পায়ার নিচে একটি করে পানিপূর্ণ পাত্র স্থাপন করা দরকার। এতে মৌমাছিরা পিঁপড়ার আক্রমণ থেকে রক্ষা পাবে। এরপর বাক্সের উপর মৌ-বাক্সের টুপির অংশ সংযুক্ত করতে হয়।