উদ্দীপকে উল্লেখিত ধান ক্ষেতে কিছু ধানের শীষ সাদা এবং হাত দ্বারা টান দিলে সহজেই উঠে আসছে অর্থাৎ ধান ফসলে মাজরা পোকার আক্রমণ ঘটেছে। নিম্নে মাজরা পোকা আক্রান্ত ধান ফসলের সমস্যা সমাধানে কেরামত আলীর করণীয় পদক্ষেপ বিশ্লেষণ করা হলো :
১. ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করতে হবে।
২. আলোক ফাঁদের সাহায্যে মথ সংগ্রহ করে মেরে ফেলতে হবে। ৩. জমিতে ডালপালা পুঁতে পোকা খেকো পাখি বসবার ব্যবস্থা করতে হবে ।
৪. ধান কাটার পর চাষ দিয়ে নাড়া মাটিতে মিশিয়ে বা পুড়িয়ে
ফেলতে হবে।
৫. প্রতিরোধী জাত যেমন- বিআর-১, বিআর-১০, বিআর-১১, বিআর-২২ চাষ করতে হবে।
৬. পরজীবী পোকা শতকরা ৫০ – ৬০ ভাগ মাজরা পোকার ডিম নষ্ট করে থাকে। তাই ক্ষেতে পরজীবী পোকা (যেমন— ব্রাকন হেবিটর) অবমুক্ত করা যেতে পারে।
৭. বিভিন্ন রাসায়নিক কীটনাশক, যেমন— কুইনালফস (২৫ তরল) ১.৫০ লিটার/হেক্টর, কাটাপ (৫০ পাউডার) ১.৪০ কেজি/হেক্টর অথবা ডায়াজিনন 1- ৬০ ইসি ১.৭ লিটার/হেক্টর প্রয়োগ করতে হবে।
উল্লেখিত কার্যক্রম গ্রহণ করে কেরামত আলী তার ধান ফসলের সমস্যার সমাধান করবে।