শেয়ারFacebookWhatsApp

বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয় কেন ?

উত্তর: একই ফসলের বিভিন্ন জাতের মধ্যে পরাগায়ন হয়ে জাতের বিশুদ্ধতা যাতে নষ্ট না হয় সেজন্য বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয়। অর্থাৎ বীজ ফসলের জমি থেকে একই জাতের ফসলের জমি নির্দিষ্ট দূরত্বে চাষ করতে হবে। এটা সম্ভব না হলে জমির চারদিকে পাহারা হিসেবে একই ফসলের চাষ করা যায়।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয় কেন ?

উদ্দীপক

চাইনিজ রেস্তোরাঁয় স্যুপ খাওয়ার সময় জারিন তার কৃষিবিদ মামাকে বলল, এর মধ্যে ব্যাঙের ছাতা, এটা খাওয়া যাবে না । মামা বললেন, এটা ব্যাঙের ছাতা নয় । এটা বহু পুষ্টিগুণসম্পন্ন একটি সবজি যা জমি ছাড়াও চাষ করা যায় এবং এ ধরনের সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

Dhaka · 2017

উত্তর

পাট গাছ কাটার পর কাঁচা থাকা অবস্থায় গাছ থেকে ছাল ফিতার মতো পৃথক করে পরে ছাল পচানোর ব্যবস্থাই হলো রিবন রেটিং।

উত্তর

একই ফসলের বিভিন্ন জাতের মধ্যে পরাগায়ন হয়ে জাতের বিশুদ্ধতা যাতে নষ্ট না হয় সেজন্য বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয়। অর্থাৎ বীজ ফসলের জমি থেকে একই জাতের ফসলের জমি নির্দিষ্ট দূরত্বে চাষ করতে হবে। এটা সম্ভব না হলে জমির চারদিকে পাহারা হিসেবে একই ফসলের চাষ করা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সরজিটি হলো মাশরুম যা একটি উন্নতমানের ছত্রাক জাতীয় উদ্ভিদ। মাশরুম সুস্বাদু, পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন উৎকৃষ্ট সবজি। মাশরুম চাষে আবাদি জমির দরকার হয় না। ঘরের মধ্যেই চাষ করা যায়। প্রথমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে কম্পোস্ট ভর্তি স্পন (বীজ) সংগ্রহ করতে হয় । তারপর মাশরুম বীজের প্যাকেটের দুই পাশে কাঁধ বরাবর ইংরেজি 'DD^{\prime} আকৃতিতে কেটে কাটা অংশটি চামচ বা ব্লেড দিয়ে চেঁছে নিতে হয় এবং প্যাকেটটি পানিভর্তি প্লাস্টিক গামলায় ২৫ মিনিট ভিজিয়ে রাখতে হয়। পরবর্তীতে অতিরিক্ত পানি ঝরিয়ে ফেলার জন্য ৫ - ১০ মিনিট উত্তপ্ত করে রাখার পর তাকে রাখা হয়। দ্বিতীয় দিন থেকে প্রতিদিন ৩ – ৪ বার প্যাকেটের গায়ে পানি স্প্রে করতে হয় এবং ঘরের চারপাশের বেড়া দিয়ে কমপক্ষে দু'বার পানি দিয়ে ভিজিয়ে দিতে হয়। ২ – ৩ দিনের মধ্যে প্যাকেটের গায়ে ছোট মাশরুম বের হলে স্পনের গায়ে হালকাভাবে পানি স্প্রে করতে হয়। এভাবে ৫ – ৭ দিন পর মাশরুম বড় হলে সংগ্রহ করা হয়। সুতরাং উপর্যুক্ত আলোচনা থেকে বুঝা যায় যে, মাশরুম উৎপাদন কৌশল অত্যন্ত সহজ।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত সবজি অর্থাৎ মাশরুম একটি সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন উৎকৃষ্ট মানের সবজি। মাশরুমের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- মাশরুম চাষ একটি লাভজনক ব্যবসা। মাশরুম উৎপাদনে পুঁজি কম লাগে এবং অতি দ্রুত পুঁজি ফেরত আসে। এক কেজি মাশরুম উৎপাদন করতে খরচ হয় মাত্র ৪০ টাকা। যা ২০০ টাকায় বিক্রি করা যায় । অর্থাৎ প্রতি কেজিতে লাভ হয় ১৬০ টাকা। দেখা গেছে যে, ১০ বর্গফুট জায়গায় একসাথে ৫০০ স্পন চাষ করে ১৫ দিনে ৩০ কেজি মাশরুম উৎপাদন করা যায়। অর্থাৎ ৩০০০ টাকার বীজ বা স্পন প্যাকেট কিনে ১৫ – ২০ দিনে ৬০০০ টাকা পাওয়া যায়। এ প্যাকেট থেকেই আরো ২ – ৩ বার মাশরুম উৎপাদন করে ২/৩ মাসে ১৭ – ১৮ হাজার টাকা উপার্জন করা যায়। এক হেক্টরে ২০০ টন মাশরুম চাষ হয় যা ১০ গুণ পরিমাণ বেশি আমিষ সরবরাহ করে। মাশরুম কুটির শিল্পের মতো ঘরে বসেই উৎপাদন করা যায়। মাশরুম চাষে শ্রমিক কম লাগে। এছাড়াও, মাশরুম চাষে ঝুঁকি কম কারণ প্রাকৃতিক দুর্যোগ, রোগবালাই দ্বারা ক্ষতির সম্ভাবনা নেই। আবার, চাষ শেষে প্যাকেট জৈব সার হিসেবে জমিতে ব্যবহার ও বিক্রি করা যায়। অর্থাৎ মাশরুম চাষের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও সহজেই স্বাবলম্বী হওয়া যায়। এ কারণেই দিন দিন মাশরুমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তিDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

Sylhet · 2016

  • ভোগ
  • বিলাসিতা
  • উৎপাদন
  • অপচয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়োজনীয় চাহিদা iii. প্রথাগত চাহিদা নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?

Sylhet · 2017

  • উৎপাদন নিয়ন্ত্রণের
  • মান নিয়ন্ত্রণের
  • উৎপাদন দক্ষতার
  • মূলধনের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?

Jessore · 2017

  • অর্থায়ন
  • বণ্টন
  • কৃষি
  • প্রসার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। ২০২০ সালে 'আজিম সু' কোম্পানির অবস্থা ভালো হওয়ার কারণ- i. প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি পেয়েছে ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে iii. সম্পদের কাম্য ব্যবহার হয়েছে নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i, ii ও iii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। আজিম সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা কত?

Barisal · 2017

  • ২.১৭২
  • ২.১৭৪
  • ২.২৭৪
  • ২.৫০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদী প্রথম পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?

Dinajpur · 2019

  • সময়গত
  • ৰূপগত
  • সেবাগত
  • স্থানগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

Barisal · 2019

  • রূপগত
  • স্থানগত
  • কালগত
  • স্বত্বগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

Jessore · 2019

  • শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান
  • মা কর্তৃক সন্তানের আদর স্নেহ দেওয়া
  • অসুস্থ পিতামাতার সেবা করা
  • অন্ধকে রাস্তা পারাপারে সহায়তা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টিনিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।