উদ্দীপকে উল্লিখিত পোকা দ্বারা মৌমাছি এবং শিল্প দ্বারা মৌমাছি পালনকে বোঝানো হয়েছে। মৌমাছি চাষ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
মৌমাছি পালন বা মৌচাষ হলো স্বল্প পুঁজিতে, অধিক মুনাফা লাভের একটি মোক্ষম পন্থা। একবার মৌবাক্স স্থাপন করালে সারাবছর মধু উৎপাদন করা যায় এবং একবার তৈরি করা মৌবাক্স দিয়ে কয়েক বছর মৌ চাষ করা যায়। শীত মৌসুমে একটি বাক্স থেকে প্রতি সপ্তাহে এক কেজি মধু পাওয়া যায়। ১০টি বাক্স থেকে প্রতি সপ্তাহে ১০ কেজি, মাসে ৪০ কেজি মধু পাওয়া যায় যার মূল্য ১২০০০ টাকা। মধুর ৭ মাস মৌসুমে ৮৪ হাজার টাকা আয় করা যায়। এছাড়াও দেশ-বিদেশে মধুর ব্যাপক চাহিদা থাকায় মধু বিক্রি করতে কোনো সমস্যা হয় না। অধিকন্তু সারাবছর বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। আবার অন্য পেশার পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবেও মধু উৎপাদন করা যায়। এছাড়াও মৌচাষের জন্য ব্যাপক জমির প্রয়োজন হয় না। শুধু জমির আইল বা বাগানের নিচে মৌবাক্স স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ বাড়তি আয় সম্ভব।
অতএব, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মৌচাষ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সত্যিই একটি লাভজনক ব্যবসা এবং এভাবেই এ শিল্পটি দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।