শেয়ারFacebookWhatsApp

ভালো বীজ উৎপাদনে রোগিং কেন গুরুত্বপূর্ণ ?

উত্তর: বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য জাতের ফসলের গাছ অর্থাৎ একই ফসলের অন্য জাতের গাছ তুলে ফেলাকে রোগিং বলে। ভালো বীজ উৎপাদনের ক্ষেত্রে রোগিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উন্নত গুণসম্পন্ন বীজ উৎপাদনের জন্য বীজ ফসলের জমিতে রোগিং করা আবশ্যক । একই ফসলের জন্য জাত জমি থেকে অপসারণ করার ফলে বীজের জাতের বিশুদ্ধতা রক্ষা পায়। এছাড়াও জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেললে নির্বাচিত গাছের জন্য পুষ্টি উপাদান গ্রহণ এবং আলো বাতাসের ব্যবস্থা ভালো হয়। এসব কারণেই ভালো বীজ উৎপাদনে রোগিং গুরুত্বপূর্ণ ।

HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল

ভালো বীজ উৎপাদনে রোগিং কেন গুরুত্বপূর্ণ ?

উদ্দীপক

শীতলাই গ্রামের কৃষকরা সরিষা চাষের সমস্ত অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পন্ন করেও পূর্বের মতো ফলন পাননি। তাই তাঁরা কৃষি কর্মকর্তার শরণাপন্ন হন। কৃষি কর্মকর্তা তাদেরকে এক ধরনের উপকারী পোকার চাষ পদ্ধতি জানালেন এবং আরো বললেন যে, বর্তমানে এটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়েছে।

Dhaka · 2018

উত্তর

যে পদ্ধতিতে রেশম সুতা উৎপাদনের জন্য রেশম পোকার খাদ্যের জন্য তুঁত গাছ চাষ করে এবং লার্ভা পালন করে তাদের সৃষ্ট গুটি থেকে সুতা আহরণ করা হয় তাই রেশম চাষ।

উত্তর

বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য জাতের ফসলের গাছ অর্থাৎ একই ফসলের অন্য জাতের গাছ তুলে ফেলাকে রোগিং বলে। ভালো বীজ উৎপাদনের ক্ষেত্রে রোগিং একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উন্নত গুণসম্পন্ন বীজ উৎপাদনের জন্য বীজ ফসলের জমিতে রোগিং করা আবশ্যক । একই ফসলের জন্য জাত জমি থেকে অপসারণ করার ফলে বীজের জাতের বিশুদ্ধতা রক্ষা পায়। এছাড়াও জমি থেকে অনাকাঙ্ক্ষিত গাছ তুলে ফেললে নির্বাচিত গাছের জন্য পুষ্টি উপাদান গ্রহণ এবং আলো বাতাসের ব্যবস্থা ভালো হয়। এসব কারণেই ভালো বীজ উৎপাদনে রোগিং গুরুত্বপূর্ণ ।

উত্তর

উদ্দীপকে কৃষকরা সরিষা চাষের সমস্ত অন্তর্বর্তীকালীন পরিচর্যা সম্পন্ন করেও ভালো ফলন পাননি । বাংলাদেশের প্রধান ভোজ্য তেলবীজ ফসল হলো সরিষা। সরিষার ভালো ফলনের জন্য আগাছা দমন, সেচ ও সার প্রয়োগ রোগিং ইত্যাদির অন্তর্বর্তীকালীন পরিচর্যা খুবই গুরুত্বপূর্ণ। তথাপিও সরিষার ভালো ফলন আসবে না যদি না সেখানে পরাগায়ন সংঘটিত না হয়। মৌমাছি ফুলের পরাগায়ন সংঘটিত হওয়ার বাহক হিসেবে কাজ করে। মৌমাছি ও সরিষার মাঝে আন্তঃসম্পর্ক বিদ্যমান। মৌমাছি মধু সংগ্রহ করতে গিয়ে সরিষার এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায় । এভাবে মৌমাছির মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরের মাধ্যমে পরাগায়ন সংঘটিত হয়। যার ফলশ্রুতিতে সরিষার ফলন ভালো হয় । উদ্দীপকে শীতলাই গ্রামের কৃষকদের সরিষা ক্ষেতে সমস্ত অন্তর্বর্তীকালীন পরিচর্যা করা সত্ত্বেও ভালো ফলন না পাওয়ার একমাত্র কারণ হলো পরাগায়ন সংঘটিত না হওয়া । পরিশেষে উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, ফুলের পরাগায়ন ভালো ফলন লাভের পূর্বশর্ত। যার অভাবে উদ্দীপকে কৃষকেরা সরিষার ভালো ফলন পায়নি।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পোকা দ্বারা মৌমাছি এবং শিল্প দ্বারা মৌমাছি পালনকে বোঝানো হয়েছে। মৌমাছি চাষ দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মৌমাছি পালন বা মৌচাষ হলো স্বল্প পুঁজিতে, অধিক মুনাফা লাভের একটি মোক্ষম পন্থা। একবার মৌবাক্স স্থাপন করালে সারাবছর মধু উৎপাদন করা যায় এবং একবার তৈরি করা মৌবাক্স দিয়ে কয়েক বছর মৌ চাষ করা যায়। শীত মৌসুমে একটি বাক্স থেকে প্রতি সপ্তাহে এক কেজি মধু পাওয়া যায়। ১০টি বাক্স থেকে প্রতি সপ্তাহে ১০ কেজি, মাসে ৪০ কেজি মধু পাওয়া যায় যার মূল্য ১২০০০ টাকা। মধুর ৭ মাস মৌসুমে ৮৪ হাজার টাকা আয় করা যায়। এছাড়াও দেশ-বিদেশে মধুর ব্যাপক চাহিদা থাকায় মধু বিক্রি করতে কোনো সমস্যা হয় না। অধিকন্তু সারাবছর বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। আবার অন্য পেশার পাশাপাশি বাড়তি আয়ের উৎস হিসেবেও মধু উৎপাদন করা যায়। এছাড়াও মৌচাষের জন্য ব্যাপক জমির প্রয়োজন হয় না। শুধু জমির আইল বা বাগানের নিচে মৌবাক্স স্থাপন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাসহ বাড়তি আয় সম্ভব। অতএব, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মৌচাষ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সত্যিই একটি লাভজনক ব্যবসা এবং এভাবেই এ শিল্পটি দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ।
HSCকৃষিশিক্ষা ১ম পত্রChapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তিDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?

Sylhet · 2016

  • ভোগ
  • বিলাসিতা
  • উৎপাদন
  • অপচয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়োজনীয় চাহিদা iii. প্রথাগত চাহিদা নিচের কোনটি সঠিক?

Dhaka · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?

Sylhet · 2017

  • উৎপাদন নিয়ন্ত্রণের
  • মান নিয়ন্ত্রণের
  • উৎপাদন দক্ষতার
  • মূলধনের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?

Jessore · 2017

  • অর্থায়ন
  • বণ্টন
  • কৃষি
  • প্রসার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। ২০২০ সালে 'আজিম সু' কোম্পানির অবস্থা ভালো হওয়ার কারণ- i. প্রতিষ্ঠানটির দক্ষতা বৃদ্ধি পেয়েছে ii. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে iii. সম্পদের কাম্য ব্যবহার হয়েছে নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i, ii ও iii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জুতা তৈরি করে এবং প্রতি জোড়া ৫০০ টাকা দরে বিক্রয় করে। উক্ত পণ্য উৎপাদনে প্রতিষ্ঠানটি কাঁচামাল বাবদ ১০ কোটি টাকা, শ্রম বাবদ ১ কোটি টাকা এবং অন্যান্য খাতে ৫০ লক্ষ টাকা ব্যয় করে। এছাড়া ১০,০০০ ঘণ্টা যন্ত্রপাতি ব্যবহৃত হয়েছে, যার মূল্য ঘণ্টাপ্রতি ১০ টাকা। ২০১৯ সালে প্রতিষ্ঠানটির মোট উৎপাদনশীলতা ছিল ১.২৭। আজিম সু' কোম্পানির ২০২০ সালের মোট উৎপাদনশীলতা কত?

Barisal · 2017

  • ২.১৭২
  • ২.১৭৪
  • ২.২৭৪
  • ২.৫০

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদীর ব্যবসায়ের সম্প্রসারণের ফলে- i. উৎপাদন বেড়ে যায়। ii. ভোক্তার সন্তুষ্টি বিধান হয় iii. বেকারত্ব কমে নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশোরে বিক্রি করেন। তিনি সম্প্রতি আম প্রক্রিয়াকরণের কারখানা স্থাপন করেন। উক্ত কারখানায় জুস, জেলি, আচার প্রভৃতি তৈরি করা হয়। এগুলো বাজারে বিক্রি করে জনার মেহেদী বেশ লাভবান হন। জনাব মেহেদী প্রথম পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন?

Dinajpur · 2019

  • সময়গত
  • ৰূপগত
  • সেবাগত
  • স্থানগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়?

Barisal · 2019

  • রূপগত
  • স্থানগত
  • কালগত
  • স্বত্বগত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

Jessore · 2019

  • শিক্ষক কর্তৃক ছাত্রদের পাঠদান
  • মা কর্তৃক সন্তানের আদর স্নেহ দেওয়া
  • অসুস্থ পিতামাতার সেবা করা
  • অন্ধকে রাস্তা পারাপারে সহায়তা করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উৎপাদনের আওতাভুক্ত হলো- i. শিল্পখাত ii. শিক্ষাখাত iii. সেবাখাত নিচের কোনটি সঠিক?ব্যবহারের মাধ্যমে উপযোগ নিঃশেষ করাকে কী বলে?নতুন নতুন পণ্য উৎপাদনের ফলে মানুষের কী পূরণ হচ্ছে? i. নিত্য নতুন চাহিদা ii. প্রয়উৎপাদনশীলতা কিসের ওপর নির্ভর করে?কোনটি উৎপাদনের অন্তর্ভুক্ত?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: 'আজিম সু' কোম্পানি ২০২০ সালে ৫ লক্ষ জোড়া জউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। জনাব মেহেদী মেহেরপুর থেকে আম সংগ্রহ করে যশউৎপাদিত পণ্য এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়ার মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টিনিচের কোনটি সেবাগত উপযোগের অন্তর্ভুক্ত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।