জামালের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জামাল যুব উন্নয়ন একাডেমী থেকে মৌমাছি চাষের উপর প্রশিক্ষণ নিয়ে সরিষা চাষের পাশাপাশি মৌ-চাষ শুরু করেন। নিচে জামালের উক্ত কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন করা হলো- অল্প খরচে অধিক লাভবান হওয়ার একটি উপায় হলো মৌমাছি চাষ। বৈজ্ঞানিক উপায়ে মৌমাছি পালন করে ফসল উৎপাদনের পরিমাণ বাড়ানোসহ বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা যায়। মৌমাছি পালনের জন্য কোনো বড় জায়গার প্রয়োজন হয় না। বসতবাড়ির ভিটায় অথবা ঘরের খোলা বারান্দায় সুবিধামতো নির্জন জায়গায় অল্প পুঁজিতে মৌমাছি পালন করে বেশি অর্থ আয় করা যায়। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে একটা বাক্সের মৌচাক হতে ১০-১২ কেজি মধু সংগ্রহ করা যায় যার দাম ১৫০০-১৮০০ টাকা। মৌমাছি চাষের মাধ্যমে সহজেই দারিদ্র্যতা দূর করা সম্ভব। মৌমাছি থেকে প্রাপ্ত প্রধান উপাদান হলো মধু ও মোম। মধু প্রাচীনকাল হতে পুষ্টিকর রক্তবর্ধক, ঔষধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। মধু থেকে বিভিন্ন শিল্প গড়ে উঠেছে এবং ঔষধ কারখানায় ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে মোম হতে মোমবাতি ছাড়াও বিভিন্ন শিল্পক্ষেত্রে ও আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হচ্ছে। কারুশিল্প এবং গবেষণাগারে মোম ব্যবহার করা হয়। মৌমাছি পালনের সাথে যুক্ত থেকে অনেক শিক্ষিত বেকার যুবক মধু ও মোমের ব্যবসা করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করছে। এছাড়া মৌমাছি চাষের ফলে নিকটস্থ জমির ফলন বৃদ্ধি পাচ্ছে যাতে কৃষকগণ অধিক পরিমাণে লাভবান হচ্ছে। মৌমাছি চাষ ও এ থেকে উৎপন্ন বস্তু থেকে কুটির শিল্প গড়ে উঠেছে এবং বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, মৌমাছি চাষের পাশাপাশি সরিষা চাষের জামালের কার্যক্রমের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
জামালের কার্যক্রমের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর