মাশরুশ চাষের আধুনিক পদ্ধতি বর্ণনা কর।
উত্তর: মাশরুমের চাষের আধুনিক পদ্ধতি নিচে ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো- ১. প্রয়োজনীয় উপকরণ- মাশরুম বীজ বা স্পন, কাঠের গুঁড়া, ধানের কুঁড়া, পলিথিন ব্যাগ, স্পেয়ার, অটোক্লেভ, মোম লাগানো কাগজ, তুলা ও ও তাক। তাক। ২. প্রথমে কাঠের গুঁড়া এবং ধানের কুঁড়া মিশিয়ে ৬৫% পানি যোগ করে গামলায় ভিজিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণ পলিথিন ব্যাগে ৫০০ গ্রাম পরিমাণ ভরে গর্ত করে মুখ বন্ধ করতে হবে। ৩. ব্যাগগুলো অটোক্লেডে ১০০০০ তাপে ৩০-৪০ মিনিট জীবাণুমুক্ত করে ঠান্ডা জায়গায় রাখতে হবে। পরে, ব্যাগের ছিদ্র দিয়ে মাশরুম বীজ ঢুকিয়ে জীবাণুমুক্ত ঘরে ২০-২৫°C তাপমাত্রায় ২০ দিন রাখতে হবে। ৪. মাইসেলিয়াম বেড়ে গেলে ব্যাগের উপরের অংশ চেঁছে 'D আকৃতিতে কেটে মুখে পানি স্প্রে করে ঠান্ডা করে তাকে সাজিয়ে রাখতে হবে। এসময় আলো-বাতাসযুক্ত ঘরে রাখা উচিত। ৫. ১০-১৫ দিনের মধ্যে মাশরুম গজাবে। মোট ৩৫/৪০ দিন সময় লাগে। মাশরুম প্রথমে খুব ছোট সাদা রঙের হয়ে গজাবে, পরে ধীরে ধীরে ফুলের পাপড়ির মতো থোকায় থোকায় বড় হবে। উপরের অংশ ছাই রঙের হলে সংগ্রহ করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মাশরুশ চাষের আধুনিক পদ্ধতি বর্ণনা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর