মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: মাশরুম অর্থনৈতিক গুরুত্ব নিচে বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের মতো একটি জনবহুল দেশে প্রতিনিয়ত চাষযোগ্য জমির পরিমাণ কমছে অথচ খাদ্য চাহিদা বাড়ছে সেখানে ঘরের মধ্যে মাশরুমের মতো একটি উচ্চমূল্যের সবজি চাষ খুবই গুরুত্ব বহন করে। মাশরুম সুস্বাদু, পুষ্টিকর ও ঔষধি গুণসম্পন্ন উৎকৃষ্ট সবজি। মাশরুমে পুষ্টিগুণ, ভেষজ গুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এর খনিজ পদার্থের গুণাগুণ মাছ বা মাংস হতে বেশি এবং প্রচলিত শাকসবজি হতে দ্বিগুণ। আমিষের পরিমাণ আলু হতে দ্বিগুণ, টমেটো হতে চারগুণ এবং কমলালেবু হতে প্রায় ছয়গুণ বেশি। মাশরুম চাষে একক জমিকে প্রায় ৭ গুণ বেশি ব্যবহার করা যায়। এছাড়া মাশরুম চাষে খরচ অনেক কম এবং লাভ বেশি। এতে কম পুঁজিতে যেকোনো জায়গায় সারাবছর চাষ করা যায়। এছাড়াও প্রায় ২০০০ টাকা বিনিয়োগ করে ৫০০০ টাকার বেশি বিক্রয় মূল্য পাওয়া যাবে। ফলে মহিলা ও বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান হয়। মাশরুম চাষ শেষে প্যাকেট জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করা যায় এবং বিক্রিও করা যায়। অতএব দেখা যাচ্ছে যে, পুষ্টিমান, উৎপাদন খরচ এবং বাজার মূল্যের দৃষ্টিকোণ থেকে মাশরুম উল্লেখযোগ্য অর্থনৈতিক গুরুত্ব বহন করে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 3 : বিশেষ উৎপাদন সম্পৃক্ত কৃষি প্রযুক্তি · সৃজনশীল
মাশরুমের অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর